ম্যাকে চ্যাটজিপিটি এখন অ্যাপল মেসেজ পড়তে ও উত্তর পাঠাতে পারবে
ম্যাক ব্যবহারকারীরা এখন চ্যাটজিপিটির মাধ্যমে সরাসরি অ্যাপল মেসেজ অ্যাপ থেকে বার্তা পড়তে, সারসংক্ষেপ দেখতে এবং উত্তর পাঠাতে পারবেন। গত ২০ আগস্ট বুধবার এই সুবিধা চালু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই।

দ্য ভার্জ জানিয়েছে, নতুন অ্যাপল মেসেজেস প্লাগইনের মাধ্যমে চ্যাটজিপিটি বার্তা অনুসন্ধান করতে, কথোপকথনের সারসংক্ষেপ তৈরি করতে এবং উত্তরের খসড়া প্রস্তুত করতে পারবে। ফিচারটি বর্তমানে চ্যাটজিপিটি ওয়ার্ক এবং কোডেক্স ডেস্কটপ সংস্করণে পাওয়া যাচ্ছে।
ওপেনএআই তার অফিশিয়াল অ্যাকাউন্টে জানায়, এই প্লাগইনের মাধ্যমে ব্যবহারকারীরা বার্তা অনুসন্ধান করতে, কথোপকথনের বিষয়বস্তু জানতে এবং চ্যাটজিপিটির সাহায্যে উত্তর লিখে পাঠাতে পারবেন। সাধারণ দৈনন্দিন যোগাযোগকে সহজ করাই এই ফিচারের মূল লক্ষ্য।
চ্যাটজিপিটি আগে থেকেই অ্যাপলের একাধিক ফিচারের সঙ্গে একীভূত ছিল। অ্যাপল ইন্টেলিজেন্স কার্যক্রমের আওতায় ওপেনএআই ও অ্যাপলের মধ্যে সহযোগিতা ২০২৪ সালে ঘোষিত হয়। নতুন মেসেজ প্লাগইনটি সেই একীভূতকরণের আরেকটি ধাপ।
ওপেনএআই সম্প্রতি কিশোর-কিশোরীদের জন্য আলাদা চ্যাটজিপিটি সংস্করণ চালু করেছে এবং একাধিক তৃতীয় পক্ষের সফটওয়্যারের সঙ্গে একীভূতকরণ বাড়াচ্ছে। মেসেজ প্লাগইনটি সরাসরি অন্য অ্যাপ না খুলেই যোগাযোগ পরিচালনার সুযোগ দেবে। সূত্র: দ্য ভার্জ