বিশ্বের সর্বোচ্চ মুনাফার পথে স্যামসাং, দ্বিতীয় প্রান্তিকে ৮৫ ট্রিলিয়ন ওন আয়ের পূর্বাভাস
এআই চিপের বিশ্বব্যাপী চাহিদার সুবাদে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিক্স ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে প্রায় ৮৫ ট্রিলিয়ন ওন বা প্রায় ৫ হাজার ৫৯০ কোটি মার্কিন ডলার পরিচালন মুনাফা অর্জন করবে বলে বিশ্লেষকরা পূর্বাভাস দিচ্ছেন।

সিউল ইকোনমিক ডেইলি গত ৬ জুলাই জানিয়েছে, এই মুনাফা প্রথম প্রান্তিকের তুলনায় ৪৯ শতাংশ বেশি। স্যামসাং আগামী ৭ জুলাই প্রাথমিক ফলাফল প্রকাশ করবে।
প্রত্যাশিত মুনাফা এনভিডিয়ার ত্রৈমাসিক পরিচালন আয় ৫ হাজার ৩৫০ কোটি ডলারকে ছাড়িয়ে যাবে, ফলে স্যামসাং বৈশ্বিক প্রযুক্তি কোম্পানির মধ্যে সর্বোচ্চ ত্রৈমাসিক মুনাফার শীর্ষে উঠবে। স্যামসাং মাসে ৬ লাখ ৫০ হাজার থেকে ৭ লাখ ওয়েফার উৎপাদন করে, যা তৃতীয় স্থানে থাকা মাইক্রনের দ্বিগুণ।
বিশ্লেষকরা বলছেন, কর্মক্ষমতা বোনাস বাদ দিলে প্রকৃত পরিচালন মুনাফা ১০০ ট্রিলিয়ন ওন ছাড়িয়ে যাবে। এআই সেমিকন্ডাক্টর সুপারসাইকেল এবং হাই ব্যান্ডউইথ মেমোরির ক্রমবর্ধমান চাহিদা এই প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি।
স্যামসাংয়ের প্রথম প্রান্তিকের ফলাফল ইতিমধ্যে কোম্পানির সর্বকালের সর্বোচ্চ রেকর্ড ভেঙেছিল। বিশ্বজুড়ে এআই ডেটা সেন্টার ও ক্লাউড অবকাঠামো নির্মাণে মেমোরি চিপের ব্যাপক চাহিদা ২০২৫ সালের মাঝামাঝি থেকে সেমিকন্ডাক্টর খাতে নতুন চক্রের সূচনা ঘটিয়েছে।
সূত্র: সিউল ইকোনমিক ডেইলি