ম্যাসাচুসেটসে সন্তান হত্যার মামলায় জুরি একমত হতে পারেনি, মিসট্রায়াল ঘোষণা
ম্যাসাচুসেটসে তিন সন্তানকে হত্যার অভিযোগে বিচারাধীন লিন্ডসে ক্লেন্সির মামলায় বিচারক মিসট্রায়াল ঘোষণা করেছেন। গত ৪ সেপ্টেম্বর শুক্রবার প্লিমাউথের আদালতে সাত দিনের আলোচনার পরও জুরিরা সর্বসম্মত রায় দিতে ব্যর্থ হলে এই মিসট্রায়াল ঘোষণা করা হয়।
ম্যাসাচুসেটসে তিন সন্তানকে হত্যার অভিযোগে বিচারাধীন লিন্ডসে ক্লেন্সির মামলায় বিচারক মিসট্রায়াল ঘোষণা করেছেন। গত ৪ সেপ্টেম্বর শুক্রবার প্লিমাউথের আদালতে সাত দিনের আলোচনার পরও জুরিরা সর্বসম্মত রায় দিতে ব্যর্থ হলে এই মিসট্রায়াল ঘোষণা করা হয়।
এপি নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, ক্লেন্সি (৩৬) একজন সাবেক প্রসব ও ডেলিভারি নার্স। তিনি ২০২৩ সালে ম্যাসাচুসেটসের ডাক্সবারিতে তাদের বাড়ির বেসমেন্টে তার তিন শিশুকে শ্বাসরোধ করে হত্যা করেন। ক্লেন্সির আইনজীবী দাবি করেন, প্রসবোত্তর সাইকোসিসের কারণে তিনি তখন স্বাভাবিক অবস্থায় ছিলেন না।
প্রতিবেদনে বলা হয়েছে, জুরিমণ্ডলীর একজন সদস্য সন্দেহাতীতভাবে প্রমাণের বিষয়ে আদালতের নির্দেশনা মানতে অস্বীকার করেন। জুরির ফোরপার্সনের একটি নোটে এই তথ্য উল্লেখ ছিল। বিচারক মিসট্রায়াল ঘোষণার আগে ক্লেন্সির আইনজীবী কেভিন রেডিংটনকে আপিলের এক ঘণ্টার সুযোগ দেন।
ম্যাসাচুসেটস সুপ্রিম জুডিশিয়াল কোর্ট ওই আপিল খারিজ করে দেওয়ার পর বিচারক চূড়ান্তভাবে মিসট্রায়াল ঘোষণা করেন। আগামী ২৯ সেপ্টেম্বর শুনানির তারিখ নির্ধারিত হয়েছে। মিসট্রায়াল হলে আবার বিচার করার সুযোগ থাকে, তাই সরকারপক্ষ পুনরায় মামলা পরিচালনা করতে পারবে।
ক্লেন্সি তার সন্তানদের শ্বাসরোধ করার বিষয়টি অস্বীকার করেননি। সরকারপক্ষের আইনজীবীরা যুক্তি দেন, হত্যার সময় তিনি পরিণতি সম্পর্কে সচেতন ছিলেন। এই মামলা যুক্তরাষ্ট্রে প্রসবোত্তর মানসিক স্বাস্থ্য ও আইনি দায়বদ্ধতা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
সূত্র: এপি নিউজ