আরভিংয়ে গাড়ির ডিলারশিপে তল্লাশি: ৭৫টিরও বেশি গাড়ির ওডোমিটারে ৬২ লাখ মাইল কারচুপি
ইরভিং পুলিশের অটো থেফট ইউনিট একটি স্থানীয় গাড়ির ডিলারশিপে তল্লাশি চালিয়ে ৭৫টিরও বেশি গাড়িতে মোট ৬২ লাখ মাইলেরও বেশি ওডোমিটার কারচুপির প্রমাণ পেয়েছে। প্রতিটি গাড়িতে গড়ে ৮২ হাজার মাইলেরও বেশি মাইলেজ মুছে ফেলা হয়েছিল।
আরভিং পুলিশের অটো থেফট ইউনিট একটি স্থানীয় গাড়ির ডিলারশিপে তল্লাশি চালিয়ে ৭৫টিরও বেশি গাড়িতে মোট ৬২ লাখ মাইলেরও বেশি ওডোমিটার কারচুপির প্রমাণ পেয়েছে। প্রতিটি গাড়িতে গড়ে ৮২ হাজার মাইলেরও বেশি মাইলেজ মুছে ফেলা হয়েছিল।
ডালাস এক্সপ্রেস জানিয়েছে, গত ২০ জুলাই রোববার একটি সার্চ ওয়ারেন্ট কার্যকর করে আরভিং পুলিশ ডিপার্টমেন্টের অটো থেফট ইউনিট ওই ডিলারশিপে তদন্ত পরিচালনা করে। পুলিশ ডিলারশিপটির নাম প্রকাশ করেনি।
তদন্তে মোটর ভেহিকেল ক্রাইম প্রিভেনশন অথরিটি, মার্কিন পরিবহন মন্ত্রণালয়ের ন্যাশনাল হাইওয়ে ট্র্যাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন, টেক্সাস ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটি, টেক্সাস ডিপার্টমেন্ট অব মোটর ভেহিকেলস এবং আরভিং কোড এনফোর্সমেন্ট অংশ নিয়েছে।
আরভিং পুলিশ কোনো সন্দেহভাজনের নাম প্রকাশ করেনি এবং এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার বা অভিযোগ আনার ঘোষণা দেওয়া হয়নি। তদন্ত চলছে বলে জানানো হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে ওডোমিটার পরিবর্তন একটি ফেডারেল অপরাধ। গাড়ির মাইলেজ কমিয়ে দেখালে ক্রেতারা প্রকৃত যন্ত্রাংশের ক্ষয় ও মেরামত খরচ সম্পর্কে বিভ্রান্ত হন এবং বাজারমূল্যের চেয়ে বেশি অর্থ পরিশোধ করেন। ডালাস এক্সপ্রেস এই খবর জানিয়েছে।