নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ক্ষতিপূরণ চায় ইরান, তবেই খুলবে হরমুজ প্রণালি

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার আগে যুক্তরাষ্ট্রকে একাধিক শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

Aug 10, 2026 - 08:11
নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ক্ষতিপূরণ চায় ইরান, তবেই খুলবে হরমুজ প্রণালি
ছবি: নাসা

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার আগে যুক্তরাষ্ট্রকে একাধিক শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

গত ৮ আগস্ট শনিবার ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাগের জলগাদর এই দাবির তালিকা প্রকাশ করেন। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি বলেন, যুক্তরাষ্ট্র আচরণ সংশোধন না করলে হরমুজ প্রণালি আর খোলা হবে না।

ইরানের দাবিগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ প্রত্যাহার, মার্কিন সামরিক বাহিনীর প্রত্যাবর্তন, নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জব্দ করা ইরানি সম্পদ মুক্ত করা এবং যুদ্ধের ক্ষতিপূরণ দেওয়া।

ওমানের মধ্যস্থতায় হরমুজ সংক্রান্ত একটি চুক্তির কাছাকাছি পৌঁছানো হয়েছে বলে ইরান দাবি করেছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাদা শর্তাবলি পূরণ না হলে প্রণালি খোলা সম্ভব নয় বলেও স্পষ্ট করে দিয়েছে ইরান।

হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট তেলের প্রায় ২০ শতাংশ পরিবহন হয়। ২০২৬ সালে ইরান-যুক্তরাষ্ট্র সামরিক সংঘাত শুরুর পর থেকে প্রণালিটির নিয়ন্ত্রণ নিয়ে চলমান উত্তেজনা বৈশ্বিক তেলবাজারে প্রভাব ফেলছে।

সূত্র: সিএনএন