ট্রাম্পের নির্দেশে গুগল ম্যাপসে যুক্তরাষ্ট্রে লেক অন্টারিও এখন লেক আমেরিকা
গুগল তার ম্যাপস অ্যাপ্লিকেশনে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য লেক অন্টারিওর নাম পরিবর্তন করে লেক আমেরিকা করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক নির্দেশের পরিপ্রেক্ষিতে গুগল এই পরিবর্তন করেছে।

অ্যাসোশিয়েটেড প্রেস জানিয়েছে, কানাডার সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধের মধ্যে ট্রাম্প এই আদেশ দেন। গুগল বলেছে, তারা ইউএস জিওগ্রাফিক নেমস ইনফরমেশন সিস্টেম নির্ধারিত নাম অনুসরণ করে এই পরিবর্তন করেছে।
গুগল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা লেক আমেরিকা দেখবেন, কানাডার ব্যবহারকারীরা লেক অন্টারিও দেখবেন এবং অন্যান্য দেশের ব্যবহারকারীরা দুটি নামই দেখতে পাবেন।
অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড কানাডার তীরে একটি বিলবোর্ড স্থাপন করে পাল্টা জবাব দিয়েছেন, যেখানে লেখা রয়েছে: লেক অন্টারিও, এখন এবং সবসময়। কানাডার নেতারা এই পদক্ষেপকে ক্রোধের বদলে উপহাস দিয়ে মোকাবিলা করেছেন।
এর আগে ২০২৫ সালে ট্রাম্প মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে গালফ অব আমেরিকা করার নির্দেশ দিলে গুগল একই পদ্ধতিতে ম্যাপস আপডেট করেছিল। যুক্তরাষ্ট্র ও কানাডা উভয় দেশ ইতোমধ্যে পরস্পরের পণ্যে কোটি কোটি ডলারের অতিরিক্ত শুল্ক আরোপ করেছে।
সূত্র: অ্যাসোশিয়েটেড প্রেস