গার্ল্যান্ডে গোলাগুলিতে দুই নিহত, আরেকজন সংকটাপন্ন
গার্ল্যান্ডে রোববার সকালে এক গোলাগুলিতে দুজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।
গার্ল্যান্ডে রোববার সকালে এক গোলাগুলিতে দুজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।
গার্ল্যান্ড পুলিশের মুখপাত্র পেদ্রো বারিনিউ জানান, গত ১৩ সেপ্টেম্বর রোববার সকাল আটটার আগে বে শোর ড্রাইভের ৪০০ ব্লকে মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় পায়।
আহতদের মধ্যে দুজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। তৃতীয়জনকে সংকটজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বারিনিউ জানান, ঘটনার পর দুটি গাড়ি পালিয়ে গেলেও পরে সেগুলো শনাক্ত করা হয় এবং আরোহীদের আটক করা হয়। এখন পর্যন্ত কাউকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়নি।
নিহতদের কারও পরিচয় পুলিশ প্রকাশ করেনি। তদন্তকারীরা ঘটনার পেছনের কারণ উদ্ঘাটনে কাজ করছেন।
সূত্র: ডালাস মর্নিং নিউজ