ডানকানভিলে মাতাল চালকের ভুল পথে আসা চোরাই গাড়ির ধাক্কায় বাবার মৃত্যু

ডানকানভিলের হাইওয়ে ৬৭-এ বিপরীত দিক থেকে আসা একটি চোরাই গাড়ির ধাক্কায় ২৯ বছর বয়সী কিনান এলিস নিহত হয়েছেন। দুই সন্তানের বাবা এলিস গত আগস্টে তার ২৯তম জন্মদিন উদযাপন করেছিলেন।

Sep 7, 2026 - 19:05
ডানকানভিলে মাতাল চালকের ভুল পথে আসা চোরাই গাড়ির ধাক্কায় বাবার মৃত্যু
উইকিমিডিয়া কমন্স

ডানকানভিলের হাইওয়ে ৬৭-এ বিপরীত দিক থেকে আসা একটি চোরাই গাড়ির ধাক্কায় ২৯ বছর বয়সী কিনান এলিস নিহত হয়েছেন। দুই সন্তানের বাবা এলিস গত আগস্টে তার ২৯তম জন্মদিন উদযাপন করেছিলেন।

ডালাস কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, গত ৩ সেপ্টেম্বর বুধবার রাত প্রায় বারোটার কিছু আগে এই দুর্ঘটনা ঘটে। অভিযুক্ত চালক ২৯ বছর বয়সী আলেখান্দ্রো নুনিয়েসকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালিয়ে মানুষ হত্যা ও অননুমোদিত যানবাহন ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

এলিসের পরিবার এনবিসি ৫-কে জানায়, তিনি দুই চাচাতো ভাইয়ের সঙ্গে একটি মিউজিক ভিডিও শুটিং থেকে ফিরছিলেন। দুর্ঘটনার সময় তারা বাড়ি থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে ছিলেন। তার দুই চাচাতো ভাই গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

নুনিয়েসকে ১ লাখ ১০ হাজার ডলার জামানতে আটক রাখা হয়েছে এবং তার ওপর অভিবাসন বিভাগের হোল্ড জারি রয়েছে। গাড়িটি ইরভিং থেকে চুরি করা বলে পুলিশ জানিয়েছে।

এলিসের চাচা জাভিয়ার হিকস বলেন, তার ভাতিজা ধীরে ধীরে নিজেকে গড়ে তুলছিল এবং পরিবার তার কাছ থেকে অনেক কিছু আশা করেছিল। এলিসের রেখে যাওয়া দুই সন্তানের সহায়তায় পরিবার তহবিল সংগ্রহ শুরু করেছে।

সূত্র: এনবিসি ডিএফডব্লিউ