দুই ট্রিলিয়নের লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়ে ৪ জুলাই আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হলো ডোজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি ব্যয় সাশ্রয়ী উদ্যোগ ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডোজ) গত ৪ জুলাই আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়েছে, কিন্তু মূল লক্ষ্যমাত্রার ধারেকাছেও পৌঁছাতে পারেনি।

Jul 5, 2026 - 08:13
দুই ট্রিলিয়নের লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়ে ৪ জুলাই আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হলো ডোজ
উইকিমিডিয়া কমন্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি ব্যয় সাশ্রয়ী উদ্যোগ ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডোজ) গত ৪ জুলাই আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়েছে, কিন্তু মূল লক্ষ্যমাত্রার ধারেকাছেও পৌঁছাতে পারেনি।

নেক্সটগভ/এফসিডব্লিউ-এর প্রতিবেদনে জানানো হয়েছে, ডোজ তার ১৮ মাসের মেয়াদে ২১৫ বিলিয়ন ডলার সাশ্রয়ের দাবি করেছে, যা প্রতি করদাতার হিসাবে প্রায় এক হাজার ৩৩৫ ডলার। মূল লক্ষ্য ছিল ২ ট্রিলিয়ন ডলার।

২০২৫ সালের ২০ জানুয়ারি একটি নির্বাহী আদেশের মাধ্যমে ডোজ প্রতিষ্ঠিত হয়েছিল এবং ওই আদেশেই ৪ জুলাই ২০২৬কে সংগঠনের সমাপ্তির তারিখ নির্ধারণ করা হয়। চাকরিচ্যুতি, চুক্তি বাতিল, ইজারা অবসান ও সম্পদ বিক্রির মাধ্যমে ব্যয় সংকোচনের চেষ্টা করা হয়েছিল।

ডোজের পাবলিক ড্যাশবোর্ড এখনো অসম্পূর্ণ, কারণ কিছু তথ্য এখনো আপলোড হচ্ছে। একটি ফেডারেল আদালত রায় দিয়েছে যে ডোজ তথ্য অধিকার আইনের (ফয়া) আওতায় পড়ে, তবে সুপ্রিম কোর্ট সেই আদেশে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে।

ডোজের প্রথম প্রধান ছিলেন ধনকুবের ইলন মাস্ক, যিনি ২০২৫ সালের মে মাসে ১৩০ দিন পর পদ ছেড়ে দেন। নির্বাহী আদেশ অনুযায়ী সংগঠনটির আনুষ্ঠানিক সমাপ্তিতে অন্য কিছু কার্যক্রম অব্যাহত থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউস।

সূত্র: নেক্সটগভ/এফসিডব্লিউ