২৭ মেয়ের মৃত্যু: ক্যাম্প মিস্টিকের বিরুদ্ধে নরহত্যার অভিযোগে পরোয়ানা
গত বছরের ৪ জুলাই টেক্সাসের ক্যাম্প মিস্টিকে ভয়াবহ বন্যায় ২৭ জন শিবিরার্থীর মৃত্যুর ঘটনায় টেক্সাস রেঞ্জার্স ক্যাম্প পরিচালনাকারী প্রতিষ্ঠান ক্যাম্প মিস্টিক এলএলসির বিরুদ্ধে নরহত্যা ও ফৌজদারি অবহেলাজনিত হত্যার অভিযোগ এনেছে। কের কাউন্টিতে দাখিল করা একটি তল্লাশি পরোয়ানার আবেদনে এই অভিযোগের বিবরণ দেওয়া হয়েছে।

এনবিসি ডিএফডব্লিউর প্রতিবেদনে বলা হয়েছে, ২২ সেপ্টেম্বর দ্য টেক্সাস বুলপেন ওই দীর্ঘ আবেদনপত্রটি অনলাইনে প্রকাশ করে। আবেদনে উল্লেখ আছে, তদন্তকারী রেঞ্জার বিশ্বাস করেন ক্যাম্প মিস্টিক এলএলসি শিবিরার্থীদের মৃত্যুঝুঁকি সম্পর্কে অবগত ছিল এবং তা সচেতনভাবে উপেক্ষা করেছে।
আবেদন অনুযায়ী, ২০২৫ সালের ৪ জুলাই ভোরে গুয়াডালুপ নদীর পানি মাত্র এক ঘণ্টায় ১৪ ফুট থেকে প্রায় ৩০ ফুটে উঠে যায়। তল্লাশি পরোয়ানায় শিবিরটি পরিচালনাকারী ইস্টল্যান্ড পরিবারের অ্যাপল ডিভাইস থেকে ফোন ও তথ্যের রেকর্ড চাওয়া হয়েছে।
নিহতদের পরিবারের পক্ষে আইনজীবীরা বিবৃতিতে বলেছেন, শিবির নেতৃত্বের সিদ্ধান্তগুলো অপরাধমূলক হতে পারে এবং ২৭ জন মেয়ে আজ বেঁচে থাকার কথা ছিল। তবে এ পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। ইস্টল্যান্ড পরিবারের আইনজীবীরা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
এর আগে এই বছর আদালতের শুনানি ও আইনসভার তদন্তের মধ্যে ক্যাম্প মিস্টিক এই গ্রীষ্মে পুনরায় চালু করার পরিকল্পনা স্থগিত রাখে। আগের শুনানিগুলোয় উঠে আসে যে শিবিরটির বিস্তারিত জরুরি বন্যা-পরিকল্পনা ছিল না এবং বিপজ্জনক পরিস্থিতি আসার আগেই সরিয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া হয়েছিল।
সূত্র: এনবিসি ডিএফডব্লিউ