Oct 8, 2026
ডালাস কাউন্টির সাবেক ফায়ার মার্শাল সহকারী প্রধান জ্যাক মাসরিকে চুরি ও সরকারি ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। টেক্সাস রেঞ্জার্সের তদন্তের পর গত ৭ অক্টোবর মঙ্গলবার তিনি ওয়াইলি পুলিশের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন।
Sep 28, 2026
আইনি সংকটে থাকা টেক্সাসের ক্যাম্প মিস্টিক হিউস্টনে চ্যাপ্টার ১১ দেউলিয়া পুনর্গঠন পরিকল্পনায় ৭৪৯ একর সম্পত্তি নিলামে বিক্রির প্রস্তাব দিয়েছে। টেক্সাস রেঞ্জার্স ক্যাম্পটির বিরুদ্ধে অপরাধের অভিযোগ তুলেছে।
Sep 23, 2026
গত বছরের ৪ জুলাই টেক্সাসের ক্যাম্প মিস্টিকে ভয়াবহ বন্যায় ২৭ জন শিবিরার্থীর মৃত্যুর ঘটনায় টেক্সাস রেঞ্জার্স ক্যাম্প পরিচালনাকারী প্রতিষ্ঠান ক্যাম্প মিস্টিক এলএলসির বিরুদ্ধে নরহত্যা ও ফৌজদারি অবহেলাজনিত হত্যার অভিযোগ এনেছে। কের কাউন্টিতে দাখিল করা একটি তল্লাশি পরোয়ানার আবেদনে এই অভিযোগের বিবরণ দেওয়া হয়েছে।
Sep 13, 2026
নর্থ টেক্সাসের সাগিনোতে একজন পুলিশ কর্মকর্তা মানসিক সংকটে থাকা একটি রাইফেলধারী ব্যক্তিকে গুলি করেছেন। গত ১২ সেপ্টেম্বর শনিবার সকালে ঘটনাটি ঘটে।
আগামী ৩১ অক্টোবর টেক্সাসের ডালাস–ফোর্ট ওয়ার্থে পরপর তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মেজবান হিসেবে পরিচিত এক বিশাল মেজবানি আয়োজন। প্রায় পাঁচ হাজার মেহমানের অংশগ্রহণকে সামনে রেখে আয়োজিত এই মেজবানের প্রস্তুতিতে এবার যুক্ত হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে মেজবানি খাবারের বিশেষ স্বাদ যাচাই বা 'ফুড টেস্টিং' পর্ব। এতে স্বেচ্ছাসেবী রসনাবিলাসী ও আয়োজকদের প্রতিনিধিরা মেজবানি মাংসের স্বাদ পরখ করার পাশাপাশি রান্নার বিভিন্ন দিক নিয়ে সরাসরি মতামত দিয়েছেন।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসন থেকে আগামী ডিসেম্বরে দেশে ফিরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। বাংলাদেশে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আশির দশকের ছবি বানানো এখন ট্রেন্ড। চোখের পলকে নিজের আশির দশকের স্টাইলিশ ছবি বানিয়ে নেওয়া বেশ মজার। তবে এই আনন্দের আড়ালে বড় এক ঝুঁকিও আছে। প্রযুক্তিবিষয়ক সাময়িকী ওয়্যারডের মতে, চ্যাটবটে নিজের সেলফি বা ব্যক্তিগত ছবি আপলোড করা মোটেও নিরাপদ নয়।
ইসরায়েলি হামলায় নিহত প্রভাবশালী নেতা আলী লারিজানির স্থলাভিষিক্ত হিসেবে মোহাম্মদ বাঘের জোলঘাদরকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান নিয়োগ দেওয়া হয়েছে।
ক্রিস্তিয়ানো রোনালদো বুধবার পর্তুগাল জাতীয় দলের প্রশিক্ষণ শিবির ছেড়ে চলে গেছেন। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তিনি জানিয়েছেন, সময় হলে কারণ ব্যাখ্যা করবেন।