অ্যাপল স্ক্রিনবিহীন ওয়্যারেবল ডিভাইস তৈরির কথা বিবেচনা করছে

বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল স্ক্রিনবিহীন পরিধানযোগ্য ডিভাইস তৈরির সম্ভাবনা খতিয়ে দেখছে।

Aug 9, 2026 - 19:35
অ্যাপল স্ক্রিনবিহীন ওয়্যারেবল ডিভাইস তৈরির কথা বিবেচনা করছে
উইকিমিডিয়া কমন্স: iGeeksBlog

বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল স্ক্রিনবিহীন পরিধানযোগ্য ডিভাইস তৈরির সম্ভাবনা খতিয়ে দেখছে।

গত ৯ আগস্ট ব্লুমবার্গে প্রকাশিত প্রতিবেদনে প্রযুক্তি সাংবাদিক মার্ক গুরম্যান জানান, অ্যাপল এমন ডিভাইস নিয়ে কাজ করছে যার কোনো ডিসপ্লে নেই। একই সঙ্গে বিভিন্ন ধরনের স্ক্রিন ও আকারেও ডিভাইস তৈরির কথা বিবেচনা করছে কোম্পানিটি।

প্রতিবেদনে বলা হয়েছে, হুপ, ফিটবিট এয়ার, পোলার লুপ ও হেলিও স্ট্র্যাপের মতো স্ক্রিনবিহীন ফিটনেস ব্যান্ডের সাফল্য থেকে অ্যাপল অনুপ্রেরণা নিচ্ছে। বৃত্তাকার স্ক্রিনের ডিভাইসের কথাও ভাবা হচ্ছে, যদিও সেটি বাজারে আসার সম্ভাবনা কম।

গুরম্যান জানান, অ্যাপল ওয়াচের বর্তমান আল্ট্রা ও এরমেস মডেলের বাইরে আরও প্রিমিয়াম সংস্করণ আনার পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি বিদ্যমান এসই মডেলের তুলনায় আরও সাশ্রয়ী মূল্যের ডিভাইসের ধারণাও বিবেচনায় আছে।

তবে কোনো পরিকল্পনাই এখনো চূড়ান্ত হয়নি। অ্যাপল প্রতি সেপ্টেম্বরে নতুন আইফোন সিরিজ উন্মোচন করে থাকে। ওয়্যারেবল বাজারে নতুন প্রতিযোগীদের সঙ্গে তাল রাখতে কোম্পানিটি বিভিন্ন বিকল্প বিবেচনা করছে বলে সূত্রটি জানিয়েছে।

সূত্র: ব্লুমবার্গ