অ্যাপল-ব্রডকম ৩ হাজার কোটি ডলারের চিপ চুক্তি, যুক্তরাষ্ট্রে ১৫০ কোটি চিপ তৈরি হবে
প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল সেমিকন্ডাক্টর কোম্পানি ব্রডকমের সাথে ৩ হাজার কোটি ডলারের বহু বছরের চিপ সরবরাহ চুক্তি করেছে। গত ৮ জুলাই মঙ্গলবার অ্যাপল এই চুক্তির ঘোষণা দেয়।
প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল সেমিকন্ডাক্টর কোম্পানি ব্রডকমের সাথে ৩ হাজার কোটি ডলারের বহু বছরের চিপ সরবরাহ চুক্তি করেছে। গত ৮ জুলাই মঙ্গলবার অ্যাপল এই চুক্তির ঘোষণা দেয়।
অ্যাপলের নিউজরুম থেকে জানানো হয়েছে, চুক্তির আওতায় ব্রডকম মার্কিন যুক্তরাষ্ট্রে ১ হাজার ৫০০ কোটিরও বেশি চিপ তৈরি করবে। এই চিপগুলোর মধ্যে রয়েছে কাস্টম সিলিকন, উন্নত রেডিও ফ্রিকোয়েন্সি যন্ত্রাংশ এবং ওয়্যারলেস সংযোগ প্রযুক্তি।
কলোরাডোর ফোর্ট কলিনসে ব্রডকমের কারখানা সম্প্রসারিত ও আধুনিক করতে ১৫০ কোটি ডলার বিনিয়োগ করা হবে। এই চুক্তি অ্যাপলের আমেরিকান ম্যানুফ্যাকচারিং প্রোগ্রামের অধীনে এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রতিশ্রুতি।
অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেছেন, এই চুক্তি মার্কিন উৎপাদন ও উদ্ভাবনে তাদের প্রতিশ্রুতিকে আরও ত্বরান্বিত করবে। ব্রডকমের প্রধান নির্বাহী হক ট্যান বলেছেন, ফোর্ট কলিনসে তাদের উৎপাদন সক্ষমতা বাড়াতে পেরে তারা আনন্দিত।
এই চুক্তি অ্যাপলের চার বছরে যুক্তরাষ্ট্রে ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতির অংশ। ব্রডকম মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে দীর্ঘমেয়াদী চুক্তির নথি জমা দিয়েছে।
সূত্র: অ্যাপল নিউজরুম