মিয়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান রানওয়ে ছেড়ে বেরিয়ে আগুন, নিহত ৫
মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে আমাজনের একটি প্রাইম এয়ার কার্গো বিমান রানওয়ে ছেড়ে বেরিয়ে আগুনে ভস্মীভূত হয়েছে। এতে কমপক্ষে পাঁচজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে আমাজনের একটি প্রাইম এয়ার কার্গো বিমান রানওয়ে ছেড়ে বেরিয়ে আগুনে ভস্মীভূত হয়েছে। এতে কমপক্ষে পাঁচজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
এপি জানিয়েছে, গত ৬ সেপ্টেম্বর রোববার বিকেল দুটার দিকে বিমানটি পুয়ের্তো রিকোর সান হুয়ান থেকে আসার পর মিয়ামিতে অবতরণের সময় রানওয়া অতিক্রম করে। বিমানটি পার্শ্ববর্তী রাস্তায় থাকা যানবাহনে ধাক্কা দেয় এবং ব্যাপক আগুন ধরে যায়। মিয়ামি-ডেড কাউন্টি কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনে জানায়, তিনজন গুরুতর আহত এবং দুজন কম গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।
উড়োজাহাজটি ছিল একটি ৩২ বছর বয়সী বোয়িং ৭৬৭, যা ২০১৫ সালে যাত্রীবাহী থেকে কার্গোতে রূপান্তরিত হয়েছিল। বিমানটি পরিচালনা করছিল নর্থ ক্যারোলাইনাভিত্তিক কার্গো পরিবহন সংস্থা ২১ এয়ার। দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে ঘটনার সময় এলাকায় বজ্রঝড় ও ঘণ্টায় ৪৮ কিলোমিটার বেগে বাতাস বইছিল।
জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) দুর্ঘটনাস্থলে তদন্তকারী দল পাঠিয়েছে। আমাজন বিবৃতিতে জানিয়েছে, তারা যেকোনো তদন্তে সহযোগিতা করবে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
দুর্ঘটনার কারণে বিমানবন্দরটিতে ১৬০টির বেশি ফ্লাইট বাতিল ও প্রায় ৩২৫টি বিলম্বিত হয়। ২০২৩ সালে আলাস্কা এয়ারলাইন্সে দরজা খুলে যাওয়ার ঘটনার পর এটি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বড় বিমান দুর্ঘটনাগুলোর একটি।
সূত্র: এপি