ইরান যুদ্ধের প্রথম দুই দিনে ৫.৬ বিলিয়ন ডলারের অস্ত্র ব্যবহার যুক্তরাষ্ট্রের
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে প্রথম দুই দিনেই ৫ বিলিয়ন ডলারের বেশি, প্রায় ৫.৬ বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করেছে মার্কিন সেনাবাহিনী। সোমবার মার্কিন কংগ্রেসকে এ তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তি জানান, যুদ্ধের শুরুতেই বিপুল পরিমাণ দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রসহ আধুনিক অস্ত্র ব্যবহার করা হয়েছে। এতে কংগ্রেসে উদ্বেগ তৈরি হয়েছে যে দ্রুতই যুক্তরাষ্ট্রের আধুনিক অস্ত্রভাণ্ডার কমে যেতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে বিপুল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে। মার্ক কেলি বলেছেন, ইরানের কাছে এ ধরনের অস্ত্রের বড় মজুত রয়েছে।
তিনি জানান, সিনেটররা গোপন বৈঠকে কর্মকর্তাদের কাছে জানতে চাইবেন—এই যুদ্ধে প্রতিদিন যুক্তরাষ্ট্রের কত ব্যয় হচ্ছে।
কংগ্রেসের কয়েকটি সূত্র জানিয়েছে, যুদ্ধ দীর্ঘায়িত হলে নতুন অস্ত্র উৎপাদনের জন্য প্রশাসনকে শিগগিরই কংগ্রেসের কাছে অতিরিক্ত অর্থ বরাদ্দ চাইতে হতে পারে।
তথ্যসূত্র: সিএনএন