ট্রাম্প প্রশাসনের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার পদ ছাড়লেন তুলসী গ্যাবার্ড
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জাতীয় গোয়েন্দা পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তুলসী গ্যাবার্ড। শুক্রবার ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে পদত্যাগের সিদ্ধান্ত জানান গ্যাবার্ড। আগামী ৩০ জুন থেকে তার পদত্যাগ কার্যকর হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জাতীয় গোয়েন্দা পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তুলসী গ্যাবার্ড। শুক্রবার ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে পদত্যাগের সিদ্ধান্ত জানান গ্যাবার্ড। আগামী ৩০ জুন থেকে তার পদত্যাগ কার্যকর হবে।
তো কী কারণে পদত্যাগেরর সিদ্ধান্ত গ্যাবার্ডের? স্বামীর বিরল ধরনের হাড়ের ক্যানসার শনাক্ত হওয়ায় তার পাশে থাকতে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। তবে বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের দাবি, হোয়াইট হাউস থেকেই তাকে পদত্যাগে চাপ দেওয়া হয়েছিল।
এক্সে প্রকাশিত পদত্যাগপত্রে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে গ্যাবার্ড লেখেন, গত দেড় বছর জাতীয় গোয়েন্দা দপ্তরের নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়ায় তিনি কৃতজ্ঞ। একইসঙ্গে তিনি জানান, স্বামীর ক্যানসারের চিকিৎসা ও মানসিক সহায়তার সময় তাকে একা রাখতে চান না বলেই দায়িত্ব ছাড়ছেন।
এদিকে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান উপ-পরিচালক অ্যারন লুকাস ভারপ্রাপ্ত জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
গ্যাবার্ডের কাজের প্রশংসা করে ট্রাম্প বলেন, তিনি “খুব ভালো কাজ” করেছেন এবং বর্তমান পরিস্থিতিতে স্বামীর পাশে থাকার সিদ্ধান্ত “যথার্থ”।
এর আগে ইরান ইস্যুতে ট্রাম্প ও গ্যাবার্ডের মধ্যে মতপার্থক্যের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। মার্চে ট্রাম্প বলেছিলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি মোকাবিলায় গ্যাবার্ড তার তুলনায় “কিছুটা নমনীয় অবস্থানে” ছিলেন।
তথ্যসূত্র: রয়টার্স