এপস্টেইনের নথি প্রকাশে হাউস রিপাবলিকানদের ‘হ্যাঁ’ ভোট চাইলেন ট্রাম্প

জেফ্রি এপস্টেইন সংশ্লিষ্ট নথি প্রকাশে হাউস রিপাবলিকানদের প্রতি সমর্থন জানাতে বললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা তার পূর্বের অবস্থানের পুরোপুরি উল্টো। আগে তিনি রিপাবলিকানদের এ ইস্যুতে ‘ফাঁদে পা না দিতে’ সতর্ক করেছিলেন।

Nov 17, 2025 - 14:11
এপস্টেইনের নথি প্রকাশে হাউস রিপাবলিকানদের ‘হ্যাঁ’ ভোট চাইলেন ট্রাম্প
এপস্টেইন সংশ্লিষ্ট নথি প্রকাশ করতে চান ডোনাল্ড স্ট্রাম্প। ছবি: ফক্স ফোর

জেফ্রি এপস্টেইন সংশ্লিষ্ট নথি প্রকাশে হাউস রিপাবলিকানদের প্রতি সমর্থন জানাতে বললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা তার পূর্বের অবস্থানের পুরোপুরি উল্টো। আগে তিনি রিপাবলিকানদের ইস্যুতেফাঁদে পা না দিতেসতর্ক করেছিলেন।

শনিবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, ‘হাউস রিপাবলিকানদের এপস্টেইন ফাইল প্রকাশে ভোট দেওয়া উচিত, কারণ আমাদের লুকানোর কিছু নেই। সময় এসেছে ডেমোক্র্যাটদের এই হাস্যকর নাটক থেকে সামনে এগিয়ে যাওয়ার।

ট্রাম্প দাবি করেন, বিচার বিভাগ ইতোমধ্যে এপস্টেইন সংশ্লিষ্টদশ হাজারের বেশি নথিহস্তান্তর করেছে এবং নথিতে উল্লেখ থাকা কয়েকজন বিশিষ্ট ডেমোক্র্যাট নেতাকেযেমন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, রিড হফম্যান ল্যারি সামার্সতদন্তের আওতায় রাখা হচ্ছে।

তিনি আরও বলেন, হাউস ওভারসাইট কমিটিযা আইনগতভাবে পাওয়ার অধিকার রাখে, সবই পেতে পারে, আমি পরোয়া করি না!’

এপস্টেইন বিতর্ককে বরাবরইডেমোক্র্যাটদের তৈরি করা বিভ্রান্তিবলে আসছেন ট্রাম্প। গত ১২ নভেম্বর হাউস ওভারসাইট কমিটি যখন এপস্টেইনের ২০ হাজারের বেশি -মেইল প্রকাশ করে, তখন ট্রাম্প অভিযোগ করেনদেশের দীর্ঘতম শাটডাউন ইস্যুতে পরাজয়ের পর ডেমোক্র্যাটরা রাজনৈতিক প্রতিশোধ হিসেবে সেগুলো প্রকাশ করেছে।

এদিকে প্রশাসন আরও নথি প্রকাশে রাজি না হওয়ায় কংগ্রেসে ক্ষোভ বাড়ছে। সব এপস্টিইন  নথি প্রকাশের দাবি জানিয়ে দাখিল করা একটি পিটিশনে পর্যাপ্ত সমর্থন জুটেছে, যা হাউসে বিষয়টি নিয়ে ভোট বাধ্যতামূলক করেছে।

তথ্যসূত্র: ইউএসএ টুডে