৪৮ ঘণ্টার আলটিমেটাম ট্রাম্পের, হরমুজ না খুললে ‘নরক নেমে আসবে’ ইরানে
ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য শেষবারের মতো ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়ের মধ্যে এই দাবি মানা না হলে ইরানের ওপর ‘নরক নেমে আসবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানকে দেওয়া আগের ১০ দিনের সময়সীমার কথা স্মরণ করিয়ে দেন। তিনি লিখেছেন, ‘মনে আছে, আমি ইরানকে একটি চুক্তিতে আসার অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ১০ দিন সময় দিয়েছিলাম? এখন সময় শেষ হয়ে আসছে। আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি—এরপর তাদের ওপর নরক নেমে আসবে।’
বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক তেলের প্রায় এক-তৃতীয়াংশ পরিবাহিত হয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান এই জলপথ বন্ধ রাখায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে অস্থিরতা তৈরি হয়েছে এবং তেলের দাম বেড়ে গেছে।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন সূত্রে জানা গেছে, ৪৮ ঘণ্টার সময়সীমা শেষ হওয়ার পরও ইরান অবস্থান পরিবর্তন না করলে বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি রয়েছে যুক্তরাষ্ট্রের। এতে পরিস্থিতি সরাসরি সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তথ্যসূত্র: আল জাজিরা, আনাদোলু