টাইম ম্যাগাজিনের ‘১০০ প্রভাবশালী’র তালিকায় তারেক রহমান

বিশ্বখ্যাত ম্যাগাজিন টাইম-এর ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

Apr 15, 2026 - 21:56
টাইম ম্যাগাজিনের ‘১০০ প্রভাবশালী’র তালিকায় তারেক রহমান
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত ম্যাগাজিন টাইম-এর ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার প্রকাশিত তালিকায় রাজনীতি, অর্থনীতি সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে তার নাম অন্তর্ভুক্ত করা হয়। একই তালিকায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, পোপ লিও চতুর্দশ এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া দক্ষিণ এশিয়ার নেতাদের মধ্যে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির নামও এই তালিকায় স্থান পেয়েছে।

টাইম প্রকাশিত প্রোফাইলে তারেক রহমানের দ্রুত রাজনৈতিক উত্থান তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থাকার পর ২০২৪ সালে শেখ হাসিনার পতনের পর দেশে ফিরে নির্বাচনে জয়ী হয়ে জাতীয় নেতৃত্বে আসেন তিনি।

প্রতিবেদনে ব্যক্তিগত শোকের প্রসঙ্গও উঠে আসে। দেশে ফেরার কিছুদিনের মধ্যেই তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু তাঁকে নাড়িয়ে দেয়। তবুও তিনি দেশের ১৭ কোটি মানুষের ঐক্য অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি দেন।

টাইম ম্যাগাজিনের বিশ্লেষণে বলা হয়, বর্তমানে উচ্চ মূল্যস্ফীতি, তরুণদের বেকারত্ব এবং ভারতের সঙ্গে সম্পর্কের টানাপড়েনএই তিন বড় চ্যালেঞ্জের মুখে রয়েছেন তিনি।

সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, “আমাদের একসাথে কাজ করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবেযাতে মানুষ তাদের রাজনৈতিক অধিকার পায়।

ডালাস বার্তা ডেস্ক