সুপ্রিম কোর্টের রায়ে শুল্ক অবৈধ, ক্ষতিপূরণ দাবি ব্যবসায়ীদের

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ব্যাপক শুল্কের বেশিরভাগই অবৈধ—শুক্রবার এমন রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এতে কিছু ব্যবসায়ী স্বস্তি পেলেও, অনেকে এখন পরিশোধ করা অর্থ ফেরত চেয়ে অনিশ্চয়তায় রয়েছেন।

Feb 21, 2026 - 12:41
সুপ্রিম কোর্টের রায়ে শুল্ক অবৈধ, ক্ষতিপূরণ দাবি ব্যবসায়ীদের
ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বৈশ্বিক শুল্কনীতিকে অবৈধ বলে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। ছবি: ব্লুমবার্গ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ব্যাপক শুল্কের বেশিরভাগই অবৈধশুক্রবার এমন রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এতে কিছু ব্যবসায়ী স্বস্তি পেলেও, অনেকে এখন পরিশোধ করা অর্থ ফেরত চেয়ে অনিশ্চয়তায় রয়েছেন।

ডাউনটাউন লস অ্যাঞ্জেলেসভিত্তিক গৃহস্থালি পণ্যের প্রতিষ্ঠান ইয়েদি হাউসওয়্যার অ্যাপ্লায়েন্সেসের মালিক ববি জাভাহেরি বলেন, গত এক বছর ছিল অস্থির। তাঁর ভাষায়,সবকিছু বদলেছে, আমরা পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিয়েছি। তাই দাম ৩০ শতাংশ পর্যন্ত বাড়াতে হয়েছে।’

জাভাহেরির দাবি, তাঁর অধিকাংশ পণ্য আসে চীন থেকে। কিন্তু শুল্কের অর্থ পরিশোধ করতে হয়েছে আমদানিকারকদেরই।যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন আমাদের বিল পাঠায়, আমরাই পরিশোধ করি- বলেন তিনি।

এদিকে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম শুল্কের অর্থ ফেরতের দাবি জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘অবৈধভাবে আদায় করা প্রতিটি ডলার সুদসহ ফেরত দিতে হবে।

ব্যবসায়ীরাও একই সুরে কথা বলছেন। জাভাহেরি, ‘আমাদের রিফান্ড দিনএটাই তো সব আমদানিকারকের চাওয়া।’

আর্থিক উপদেষ্টা ডেভিড কানানি জানান, সরকার আইনগতভাবে বিপুল অর্থ ফেরত দিতে বাধ্য হতে পারে। জানুয়ারি পর্যন্ত শুল্ক থেকে ২৮৯ বিলিয়ন ডলার রাজস্ব আদায় হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তবে কীভাবে কবে সেই অর্থ ফেরত দেওয়া হবে, তা এখনো স্পষ্ট নয়।

তথ্যসূত্র: ফক্স ফোর