ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে বারবার ফোন সৌদি যুবরাজের

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান চালিয়ে যেতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

Mar 24, 2026 - 14:16
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে বারবার ফোন সৌদি যুবরাজের
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একান্ত আলাপচারিতায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: নিউইয়র্ক টাইমস

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান চালিয়ে যেতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মার্কিন কর্মকর্তাদের বরাতে তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

সূত্রগুলোর মতে, যুবরাজ মনে করছেন, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অভিযান মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র নতুনভাবে গঠনের সুযোগ তৈরি করেছে। তাঁর মতে, ইরানের বর্তমান শাসনব্যবস্থাকে দুর্বল বা অপসারণ ছাড়া উপসাগরীয় অঞ্চলে দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

গত এক সপ্তাহের একাধিক আলোচনায় তিনি ট্রাম্পকে বলেছেন, ইরান একটিস্থায়ী হুমকিএবং এই হুমকি মোকাবিলায় কঠোর সামরিক পদক্ষেপ প্রয়োজন। বিশ্লেষকদের মতে, এই অবস্থান আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়।

অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে দীর্ঘমেয়াদি হুমকি হিসেবে দেখলেও, কিছু বিশ্লেষকের ধারণা, ইসরায়েল একটি দুর্বল ইরানকে মেনে নিতে পারে, যা অভ্যন্তরীণ সংকটে ব্যস্ত থাকবে। তবে সৌদি আরব মনে করছে, অস্থিতিশীল ইরান সরাসরি নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।

এদিকে যুদ্ধ দীর্ঘায়িত হলে সৌদি তেল স্থাপনায় ইরানের সম্ভাব্য হামলা নিয়ে উদ্বেগ বাড়ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রও দীর্ঘমেয়াদি সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।

প্রকাশ্যে ট্রাম্পের অবস্থান কিছুটা দ্বিধাগ্রস্ত। তিনি একদিকে দ্রুত সমাধানের কথা বলছেন, অন্যদিকে সংঘাত আরও বাড়তে পারে এমন ইঙ্গিত দিচ্ছেন। সম্প্রতি তিনি ইরানের সঙ্গেফলপ্রসূ আলোচনা দাবি করলেও তেহরান তা অস্বীকার করেছে।

সার্বিকভাবে, উত্তেজনা বাড়তে থাকায় মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের আশঙ্কা আরও জোরালো হচ্ছে।

তথ্যসূত্র: নিউইয়র্ক টাইমস