প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ

বিশেষ প্যারাস্যুট জাম্প অভিযানের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছে বাংলাদেশ। একসঙ্গে সর্বাধিক ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনের বিশ্ব রেকর্ডটি অর্জন করেছে ‘টিম বাংলাদেশ’। গিনেস কর্তৃপক্ষ রেকর্ডটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।

Jan 13, 2026 - 22:24
প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ
গত বছরের ১৬ ডিসেম্বর ঢাকায় জাতীয় পতাকা নিয়ে বিশেষ প্যারাস্যুট জাম্পে অংশগ্রহণকারীরা। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ

বিশেষ প্যারাস্যুট জাম্প অভিযানের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছে বাংলাদেশ। একসঙ্গে সর্বাধিক ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনের বিশ্ব রেকর্ডটি অর্জন করেছেটিম বাংলাদেশ গিনেস কর্তৃপক্ষ রেকর্ডটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।

২০২৫ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ঢাকায় ব্যতিক্রমী আয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রশিক্ষিত স্কাইডাইভাররা অংশ নেন। আকাশে একযোগে ভেসে ওঠে লাল-সবুজের ৫৪টি পতাকা। অভিযানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ প্রশিক্ষিত প্যারাট্রুপাররা অংশ নেন। পুরো উদ্যোগটির পরিকল্পনা বাস্তবায়ন করে সশস্ত্র বাহিনী বিভাগ।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘মোস্ট ফ্ল্যাগস ফ্লোন সিমালটেনিয়াসলি হোয়াইল স্কাইডাইভিংশিরোনামে এই রেকর্ড গড়া হয়। ৫৪তম বিজয় দিবসকে স্মরণীয় করে রাখতে এবং জাতীয় ঐক্য তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল।

‘টিম বাংলাদেশে’র সদস্যরা: চৌধুরী মোহাম্মদ আশিক বিন হারুন, মোহাম্মদ আশাদুজ্জামান, খন্দকার জাহাঙ্গীর আলম, মো. নান্নু মিয়া, মো. মাহমুদুল ইসলাম, মোহাম্মদ শিহাব শেখ, মো. আরিফুর রহমান, ফরহাদ আহমেদ, মো. নজরুল ইসলাম, মো. কামরুল হাসান, মো. শফিকুল ইসলাম, মো. আসিকুল ইসলাম, মো. সিরাজুল হক, মোহাম্মদ আলমগীর কবির, মো. রমজান আলী, মো. মনোয়ার হোসেন, মো. শরীফ আহমেদ, বশির আহমেদ, মো. মাহমুদুল হাসান, রাকিবুল ইসলাম, মো. আবু সাঈম, মো. আবু হাসান চৌধুরী, ওমর ফারুক, মনিরুল ইসলাম, সৌরভ আকন্দ রাসেল, মো. মনিরুজ্জামান, এস এম রাজিবুল ইসলাম, মো. নুরুল হাসিব, মো. সজাদুল ইসলাম, আবদুল আলিম, আরাফাত রহমান, মো. হুমায়ুন কবির, মো. রুবেল হক, মো. সেলিম আলী, মো. মহসিন, মো. বিন ইবনুল ইসলাম, এস এম এলমা আজম, মঈনুল ইসলাম, মো. তানভীর হোসেন হিমেল, মো. সরোয়ার আলম খান, মিলন চন্দ্র বর্মণ, এস কে মো. নাসিম উদ্দিন, মো. শাকিম মাহমুদ, মো. তাইফুর রহমান, মুহাম্মদ রাসেল মাহমুদ, ইমরান আল জিহাদ, মো. মাহেদি হাসান, মো. আশিকুর রহমান, মো. শাহজাহান আলী, আলমগীর হোসেন, মো. জাকির মিয়া, রুবেল মিনিস, মো. নাসির উদ্দিন মো. তৌফিকুর রহমান চাকলাদার।

ডালাস বার্তা ডেস্ক