তেলের টাকা চাওয়ায় ফিলিং স্টেশনের কর্মীকে গাড়িচাপা দিয়ে খুন

রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় এক ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে টাকা না দিয়ে পালানোর সময় গাড়ির চাপায় এক কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গাড়ির মালিক ঠিকাদার ও সাবেক যুবদল নেতা আবুল হাসেম সুজন এবং তার চালক কামালকে আটক করেছে পুলিশ।

Jan 17, 2026 - 00:14
তেলের টাকা চাওয়ায় ফিলিং স্টেশনের কর্মীকে গাড়িচাপা দিয়ে খুন
সিসিটিভি ফুটেজে শনাক্ত গাড়ি ও নিহত রিপন সাহা। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় এক ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে টাকা না দিয়ে পালানোর সময় গাড়ির চাপায় এক কর্মীর মৃত্যু হয়েছে। ঘটনায় গাড়ির মালিক ঠিকাদার সাবেক যুবদল নেতা আবুল হাসেম সুজন এবং তার চালক কামালকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) ভোররাতে গোয়ালন্দ মোড়ের করিম ফিলিং স্টেশনের সামনে ঘটনা ঘটে। নিহত কর্মীর নাম রিপন সাহা (৩০) তিনি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর সাহাপাড়া এলাকার পবিত্র সাহার ছেলে।

পুলিশ স্থানীয় সূত্র জানায়, ভোরে একটি জিপগাড়ি করিম ফিলিং স্টেশনে এসে প্রায় পাঁচ হাজার টাকার তেল নেয়। ফিলিং স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, গাড়ির মালিক আবুল হাসেম সুজন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তিনি নিজেই গাড়িতে তেল নেন। এরপর টাকা না দিয়েই চালক গাড়ি নিয়ে চলে যেতে চাইলে রিপন সাহা গাড়ির সামনে দাঁড়িয়ে টাকা চাইলে চালক দ্রুত গতিতে গাড়ি চালিয়ে তাকে চাপা দিয়ে পালিয়ে যান। ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়।

রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘তেল নিয়ে টাকা না দিয়ে একটি জিপগাড়ি চলে যাচ্ছিল। রিপন সাহা টাকার জন্য দৌড়ে মহাসড়কে গেলে কিছুক্ষণ পর তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তার মাথা মুখ থেঁতলানো ছিল।

রাজবাড়ী সদর থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান জানান, ঘটনায় জড়িত ঠিকাদার আবুল হাসেম সুজন চালক কামালকে আটক করা হয়েছে। নিহত রিপনের ভাই বাদী হয়ে হত্যা প্রতারণার অভিযোগে মামলা করেছেন।

ডালাস বার্তা প্রতিবেদক,ঢাকা