ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর, হাসপাতালে ভর্তি
আত্মহত্যার চেষ্টা করে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসু। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, সংকটাপন্ন অবস্থায় ভর্তি করার পর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। তবে তার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক আবেগঘন পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, কঠিন সময়ের চাপে এমন হঠকারী সিদ্ধান্ত নিতে হয়েছে—এ কথা জেনে তিনি মর্মাহত। মেঘমল্লার যেন সব সংকট কাটিয়ে সুস্থ হয়ে আরও ভালো ও সুখী দিন দেখতে পারেন—এ কামনা করেন তিনি। রাজনৈতিক মতভেদ থাকা সত্ত্বেও এই কঠিন সময়ে তার প্রতি সমর্থন ও প্রার্থনা রয়েছে বলেও উল্লেখ করেন শেহরীন।
প্রক্টরের পাশাপাশি বিভিন্ন ছাত্রসংগঠনের তরুণ নেতারাও ঘটনাটি স্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নাসিরুদ্দিন পাটোয়ারী ও ফাতিমা তাসনিম জুমা এ ঘটনায় অযাচিত সমালোচনা না করার আহ্বান জানান।
তথ্যসূত্র: ডেইলি অবজারভার