দ্রুতই স্থানীয় সরকার ও সিটি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল

স্থানীয় সরকার ও সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন হলেই তফসিল ঘোষণা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

Feb 23, 2026 - 14:42
দ্রুতই স্থানীয় সরকার ও সিটি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি) প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন হলেই তফসিল ঘোষণা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

সোমবার দুপুরে তিনি জানান, পয়লা বৈশাখের আগেই ধাপে ধাপে প্রস্তুতি শেষ করার লক্ষ্য রয়েছে কমিশনের। তবে সংরক্ষিত মহিলা আসন, রাষ্ট্রপতি স্পিকার নির্বাচনসহ কয়েকটি বিষয় সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল বলেও উল্লেখ করেন তিনি।

ইসি আনোয়ারুল বলেন, সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কমিশনের কাছে চিঠি এসেছে। কমিশনের সিদ্ধান্তের পর পরবর্তী কার্যক্রম শুরু হবে। তবে শেরপুর- বগুড়া- আসনের নির্বাচন জাতীয় সংসদের অংশ হওয়ায় আপাতত সেগুলো অগ্রাধিকার পাচ্ছে।

দুই সংসদীয় আসনের নির্বাচন আয়োজন করতে গিয়ে সিটি নির্বাচন বিলম্বিত হবে কি না প্রশ্নে তিনি বলেন, দেরি হবে এমন নয়। ডিলিমিটেশন, আইনগত জটিলতা বা বিদ্যমান আইনের সঙ্গে সাংঘর্ষিক বিষয় আছে কি নাএসব যাচাই করেই সিদ্ধান্ত নেবে কমিশন। প্রয়োজনের অতিরিক্ত সময় ব্যয় করা হবে না বলেও আশ্বাস দেন তিনি।

চ্যালেঞ্জ প্রসঙ্গে ইসি আনোয়ারুল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোট আয়োজনেও নানা বাধা ছিল, যা কমিশন মোকাবিলা করেছে। একইভাবে সফল সিটি নির্বাচন আয়োজনেও তারা আশাবাদী।

সংরক্ষিত মহিলা আসন সরাসরি নির্বাচনের মাধ্যমে পূরণের প্রস্তাব বিষয়ে তিনি বলেন, কমিশন বিদ্যমান আইন অনুযায়ী কাজ করবে। আইন পরিবর্তন হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে প্রথমবারের মতো ১৬ বছর তদূর্ধ্ব নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, ১৮ বছর পূর্ণ হলেই তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভবিষ্যতে আরও কম বয়সীদের এনআইডির আওতায় আনার বিষয়েও ভাবছে কমিশন।

তথ্যসূত্র: বাসস