ট্রাম্প প্রশাসন ছাড়ছেন শ্রমমন্ত্রী শ্যাভেজ–ডিরেমার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে সরে যাচ্ছেন শ্রমমন্ত্রী লরি শ্যাভেজ–ডিরেমার। হোয়াইট হাউস জানিয়েছে, তিনি বেসরকারি খাতে নতুন দায়িত্ব নিতে যাচ্ছেন। মার্চের পর ট্রাম্প প্রশাসন ছাড়তে যাওয়া তৃতীয় নারী কর্মকর্তা তিনি।

Apr 21, 2026 - 13:32
ট্রাম্প প্রশাসন ছাড়ছেন শ্রমমন্ত্রী শ্যাভেজ–ডিরেমার
লরি শ্যাভেজ–ডিরেমার। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে সরে যাচ্ছেন শ্রমমন্ত্রী লরি শ্যাভেজডিরেমার। হোয়াইট হাউস জানিয়েছে, তিনি বেসরকারি খাতে নতুন দায়িত্ব নিতে যাচ্ছেন। মার্চের পর ট্রাম্প প্রশাসন ছাড়তে যাওয়া তৃতীয় নারী কর্মকর্তা তিনি।

হোয়াইট হাউসের কমিউনিকেশনস ডিরেক্টর স্টিভেন চিয়াং এক্সে দেওয়া পোস্টে শ্যাভেজডিরেমারের কাজের প্রশংসা করে জানান, বর্তমান ডেপুটি লেবার সেক্রেটারি কিথ সান্ডারলিং ভারপ্রাপ্ত শ্রমমন্ত্রীর দায়িত্ব নেবেন। তবে তাঁর পদত্যাগের কারণ উল্লেখ করা হয়নি।

এর আগে মার্চে মিনেসোটায় অভিবাসন অভিযান ঘিরে বিক্ষোভে দুইজনের মৃত্যুর পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েমকে বরখাস্ত করেন ট্রাম্প। এরপর চলতি মাসের শুরুতে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকেও সরানো হয়।

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, শ্যাভেজডিরেমার একটি অভ্যন্তরীণ তদন্তের মুখে ছিলেনযেখানে এক অধস্তন কর্মীর সঙ্গে অনুপযুক্ত সম্পর্ক দপ্তরে মদ্যপানের অভিযোগ ওঠে। যদিও কাতারভিত্তিক আল জাজিরা এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

দায়িত্ব নেওয়ার শুরু থেকেই প্রশাসনের ভেতরে কিছু নীতিগত মতপার্থক্য ছিল তাঁর। শ্রমিক ইউনিয়নপন্থী প্রস্তাবপ্রোটেকটিং দ্য রাইট টু অর্গানাইজেশন অ্যাক্ট (পিআরও অ্যাক্ট)’–এর প্রতি সমর্থন জানিয়ে ডেমোক্র্যাটদের একটি অংশের সমর্থনও পান তিনি।

তবে দায়িত্ব পালনের সময় তার অবস্থান ধীরে ধীরে ট্রাম্প প্রশাসনের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে ওঠে। সময় অ্যাপালাচিয়ান অঞ্চলের কয়লাখনি শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকিবিশেষ করেব্ল্যাক লাংরোগনিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে বিলম্বের অভিযোগও ওঠে শ্রম মন্ত্রণালয়ের বিরুদ্ধে।

এর আগে ২০২৫ সালের আগস্টে ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিকসের পরিচালক এরিকা ম্যাকএন্টারফারকে বরখাস্ত করেন ট্রাম্প, যিনি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনএর নিয়োগপ্রাপ্ত ছিলেন। সে সিদ্ধান্তকে প্রকাশ্যে সমর্থন করেছিলেন শ্যাভেজডিরেমার।

তথ্যসূত্র: পলিটিকো, আল জাজিরা