সাইবার হামলায় ইসরাইলের রেলব্যবস্থা অচল করার দাবি ইরানের

ইরানের সাইবার হামলার ফলে ইসরাইলের রেলওয়ে নেটওয়ার্ক অচল হয়ে পড়েছে বলে দাবি করেছে ইরানি গণমাধ্যম। একই সময়ে ইসরাইলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র ছোড়ার কথাও জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী।

Mar 13, 2026 - 15:16
সাইবার হামলায় ইসরাইলের রেলব্যবস্থা অচল করার দাবি ইরানের
সাইবার আক্রমণের মাধ্যমে ইসরাইলের রেলব্যবস্থা হ্যাক করা হয়েছে বলে দাবি করেছে ইরানি গণমাধ্যম। ছবি: সংগৃহীত

ইরানের সাইবার হামলার ফলে ইসরাইলের রেলওয়ে নেটওয়ার্ক অচল হয়ে পড়েছে বলে দাবি করেছে ইরানি গণমাধ্যম। একই সময়ে ইসরাইলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র ছোড়ার কথাও জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, সাইবার আক্রমণের মাধ্যমে ইসরাইলের রেলব্যবস্থা হ্যাক করা হয়েছে। এতে দেশটির রেল যোগাযোগ কার্যত অচল হয়ে গেছে।

প্রতিবেদনে দাবি করা হয়, ‘সাইবার আক্রমণের ফলে শত্রুর রেলব্যবস্থা অচল করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো ইসরাইলি রেলওয়ে স্টেশন নিরাপদ নয়।

তবে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বড় ধরনের ক্ষতির কথা স্বীকার করেনি ইসরাইল। পরিস্থিতি নিয়ে বিস্তারিত মন্তব্যও করা হয়নি।

অন্যদিকে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, ইরান থেকে দেশটির দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। আইডিএফ তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে জানায়, ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

তথ্যসূত্র: তাস নিউজ