মহাকাশ থেকে যেভাবে মিসাইল ছুড়ে খামেনিকে হত্যা করে ইসরায়েল

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে গত ২৮ ফেব্রুয়ারি নজিরবিহীন হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মহাকাশঘেঁষা গতিপথে ছোড়া ‘ব্লু স্প্যারো’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সূত্র।

Mar 5, 2026 - 18:52
মহাকাশ থেকে যেভাবে মিসাইল ছুড়ে খামেনিকে হত্যা করে ইসরায়েল

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে গত ২৮ ফেব্রুয়ারি নজিরবিহীন হামলা চালায় ইসরায়েল যুক্তরাষ্ট্র। মহাকাশঘেঁষা গতিপথে ছোড়াব্লু স্প্যারোব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সূত্র।

হামলার আগে মনস্তাত্ত্বিক কৌশলও নেয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলার আগের দিন ইসরায়েলি কর্মকর্তারাসাব্বাতছুটির আমেজ তৈরি করেন এবং শীর্ষ সামরিক কর্মকর্তারা বাড়িতে ফিরছেনএমন ছবি তথ্য ছড়িয়ে দেওয়া হয়। এতে তেহরানের নীতিনির্ধারকেরা পরিস্থিতিকে স্বাভাবিক বলে ধরে নেন।

পরদিন শনিবার তেহরানের স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে ইসরায়েলি এফ-১৫ যুদ্ধবিমানগুলো উড়াল দেয়। মূল পরিকল্পনা ছিল রাতে হামলা চালানোর, তবে গোয়েন্দা তথ্যে জানা যায় খামেনি সকালে শীর্ষ সহযোগীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন। সেই সুযোগেই হামলার সময় এগিয়ে আনা হয়।

প্রায় ,২৪০ মাইল পাল্লারব্লু স্প্যারোক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর বুস্টার রকেটের সাহায্যে বায়ুমণ্ডল ছেড়ে মহাকাশের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। এরপর অতিরিক্ত গতিতে আবার নিচে নেমে লক্ষ্যবস্তুর ওপর আঘাত হানে। এত দ্রুতগতির কারণে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিক্রিয়া জানানোর সুযোগ পায়নি বলে দাবি করা হয়েছে।

হামলার সময় খামেনির কম্পাউন্ডের আশপাশের মোবাইল ফোন টাওয়ার সাময়িকভাবে অচল করে দেওয়া হয়, যাতে নিরাপত্তা বাহিনী সতর্কবার্তা আদান-প্রদান করতে না পারে। প্রায় ৩০টি ক্ষেপণাস্ত্রের একটি সমন্বিত আঘাত খামেনির বাসভবন প্রশাসনিক কমপ্লেক্সে আছড়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় ধ্বংসাবশেষ পশ্চিম ইরাক পর্যন্ত ছড়িয়ে পড়েছে বলে দাবি করা হয়েছে।

ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো মাটির গভীরে সরিয়ে নেওয়া এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর প্রেক্ষাপটে এইসার্জিক্যাল স্ট্রাইক’-এর মাধ্যমে নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা হয়।

তথ্যসূত্র: ডেইলি মেইল