কুকুর হত্যা থেকে ৬০ হাজার ডলারের রোলেক্স: ক্রিস্টি নোয়েম ঘিরে যত বিতর্ক
যুক্তরাষ্ট্রের সাবেক সাউথ ডাকোটা গভর্নর ক্রিস্টি নোয়েমকে অবশেষে পদ থেকে সরিয়ে দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় এক বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করা ৫৪ বছর বয়সী এই রাজনীতিক নানা বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। নিখুঁত সাজগোজ ও টেলিভিশন উপযোগী উপস্থিতির কারণে তাঁকে অনেকে ব্যঙ্গ করে `আইস বার্বি’ বলেও ডাকতেন।
যুক্তরাষ্ট্রের সাবেক সাউথ ডাকোটা গভর্নর ক্রিস্টি নোয়েমকে অবশেষে পদ থেকে সরিয়ে দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় এক বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করা ৫৪ বছর বয়সী এই রাজনীতিক নানা বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। নিখুঁত সাজগোজ ও টেলিভিশন উপযোগী উপস্থিতির কারণে তাঁকে অনেকে ব্যঙ্গ করে `আইস বার্বি’ বলেও ডাকতেন।
কুকুর হত্যা থেকে শুরু করে বিলাসবহুল বিমান কেনা, ব্যয়বহুল বিজ্ঞাপন প্রচারণা—বিভিন্ন ঘটনায় সমালোচনার মুখে পড়েন নোয়েম। শেষ পর্যন্ত এসব বিতর্কই তাকে পদচ্যুত করার সিদ্ধান্তে ভূমিকা রেখেছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম।
কারাগার পরিদর্শনে ৬০ হাজার ডলারের রোলেক্স
২০২৫ সালের মার্চে এল সালভাদরের একটি জরাজীর্ণ কারাগার পরিদর্শনের সময় নোয়েমের হাতে দেখা যায় প্রায় ৬০ হাজার ডলারের একটি বিলাসবহুল রোলেক্স ঘড়ি। স্বর্ণের তৈরি ‘কসমোগ্রাফ ডেটোনা’ মডেলের ওই ঘড়ি পরে তিনি ভিড়াক্রান্ত বন্দিশিবিরের পাশে ভিডিও ধারণ করেন।
ওই কারাগারে শত শত ভেনেজুয়েলান অভিবাসীকে আটক রাখা হয়েছিল। মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে বিলাসবহুল ঘড়ি পরে সফর করায় তাকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন বলে সমালোচনা করেন অনেকে।
বিলাসবহুল বিমান ক্রয়
সীমান্ত নিরাপত্তা তহবিল ব্যবহার করে ব্যক্তিগত বিলাসবহুল বিমান কেনার অভিযোগেও তোপের মুখে পড়েন নোয়েম। প্রতিবেদনে বলা হয়, তার অধীনস্থ দপ্তর তিনটি ব্যক্তিগত জেট কিনতে ৩০০ মিলিয়নের বেশি ডলার ব্যয় করে।
এর মধ্যে দুটি গালফস্ট্রিম জি৭০০ এবং একটি বোয়িং ৭৩৭ ছিল। শেষেরটিকে `বিগ বিউটিফুল জেট’ নামেও ডাকা হতো। একটি বিমানে কুইন সাইজের বিছানা, শাওয়ার, রান্নাঘর ও বড় স্ক্রিন টেলিভিশন থাকায় সরকারি অর্থ অপচয়ের অভিযোগ ওঠে।
২২০ মিলিয়ন ডলারের বিতর্কিত বিজ্ঞাপন
কাউবয় হ্যাট পরে ঘোড়ার পিঠে নোয়েমের উপস্থিতিতে তৈরি একটি বিজ্ঞাপন প্রচারণা নিয়েও তীব্র বিতর্ক তৈরি হয়। প্রায় ২২০ মিলিয়ন ডলারের এই প্রচারণা ট্রাম্পের অনুমোদন ছাড়া করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
কংগ্রেসে এক শুনানিতে এ বিষয়ে প্রশ্ন করা হলে নোয়েম ইঙ্গিত দেন যে ট্রাম্প এটি অনুমোদন করেছিলেন। কিন্তু ট্রাম্প পরে বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানতেন না। মার্কিন গণমাধ্যমের দাবি, এই বিজ্ঞাপন বিতর্ক এবং তার ঘনিষ্ঠ সহকারী কোরি লেওয়ানডোস্কির সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের গুঞ্জন—দুটিই ট্রাম্পকে ক্ষুব্ধ করে।
কুকুর হত্যার স্বীকারোক্তি
একজন রাজনীতিবিদ হিসেবে তিনি যে কতটা ‘কঠিন, নোংরা’ এবং ‘অপ্রীতিকর’ কাজ করতে পারেন, তা প্রমাণ করার প্রচেষ্টায় নোয়েম তার আত্মজীবনীতে লিখেছেন যে, তিনি তার পরিবারের কুকুর ক্রিকেটকে গুলি করে হত্যা করেছেন।
নোয়েম জানান, ১৪ মাস বয়সী ওয়্যারহেয়ার্ড পয়েন্টার জাতের কুকুরটি ছিল ‘অপ্রশিক্ষণযোগ্য’ এবং ‘বিপজ্জনক’। তাই তিনি কুকুরছানাটিকে একটি পাথরের খাদে নিয়ে যান এবং সেটিকে মেরে ফেলেন। আত্মজীবনীতে এমন বর্ণনা প্রকাশের পর তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সমালোচকেরা তাকে নির্মম ও নিষ্ঠুর বলে আখ্যা দেন।
মার্কিন রাজনীতিতে তখনও আলোচনা ওঠে যে এই ঘটনাই ট্রাম্পের সম্ভাব্য ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তার সম্ভাবনা নষ্ট করে দেয়।
ক্ষমতা দেখিয়ে পাইলট বরখাস্ত
আরেক ঘটনায়, নোয়েমের একটি কম্বল ভুল জায়গায় রেখে দেওয়ার কারণে কোস্ট গার্ডের এক পাইলটকে চাকরি হারাতে হয় বলে অভিযোগ ওঠে।
প্রতিবেদনে বলা হয়, নোয়েমের ঘনিষ্ঠ সহকারী কোরি লেওয়ানডোস্কি বিমানে উঠে কম্বলটি না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং পরে পাইলটকে বরখাস্ত করা হয়। যদিও লেওয়ানডোস্কি এই অভিযোগ অস্বীকার করেছেন।
সম্পর্কের গুঞ্জন
বিবাহিত নোয়েমের সঙ্গে তার উপদেষ্টা লেওয়ানডোস্কির ব্যক্তিগত সম্পর্ক রয়েছে—এমন গুঞ্জনও দীর্ঘদিন ধরে ঘুরে বেড়াচ্ছে। তবে নোয়েম এসব অভিযোগকে `নির্বোধ’ ও `ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন।
একাধিক বিতর্কে জড়িয়ে পড়ার পর শেষ পর্যন্ত ট্রাম্প তাকে পদ থেকে সরিয়ে দেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
তথ্যসূত্র: নিউইয়র্ক পোস্ট