যুদ্ধবিরতির জন্য চীন-রাশিয়া ও ফ্রান্সের আবেদন, ইরানের এক শর্ত
চলমান সংঘাত থামাতে ইরানের সঙ্গে যোগাযোগ করেছে চীন, রাশিয়া ও ফ্রান্স। তবে যুদ্ধবিরতির ক্ষেত্রে প্রথম শর্ত হিসেবে ইরান বলেছে— তাদের বিরুদ্ধে আর কোনো আগ্রাসন চালানো যাবে না।
চলমান সংঘাত থামাতে ইরানের সঙ্গে যোগাযোগ করেছে চীন, রাশিয়া ও ফ্রান্স। তবে যুদ্ধবিরতির ক্ষেত্রে প্রথম শর্ত হিসেবে ইরান বলেছে— তাদের বিরুদ্ধে আর কোনো আগ্রাসন চালানো যাবে না।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেন, আগ্রাসন বন্ধ না হলে যুদ্ধবিরতির প্রশ্নই ওঠে না।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইরান ইসরাইলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন স্থাপনায় হামলা শুরু করে, ফলে সংঘাত দ্রুত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ফ্লোরিডায় এক এক সংবাদ সম্মেলনে বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে এবং কয়েক দিনের মধ্যেই তা থেমে যেতে পারে।
যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি পরামর্শক প্রতিষ্ঠান র্যাপিডান এনার্জি গ্রুপ বলছে, চলমান সংঘাতে বিশ্বে প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ ব্যাহত হয়েছে, যা ১৯৫৬-৫৭ সালের সুয়েজ খাল সংকটের সময়ের রেকর্ডের প্রায় দ্বিগুণ।
অন্যদিকে রেভোল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি)-র এক মুখপাত্র জানিয়েছেন, অঞ্চলে মার্কিন ঘাঁটি ও কৌশলগত স্বার্থে হামলায় তেহরান তাদের সামরিক সক্ষমতার প্রায় ৬০ শতাংশ ব্যবহার করছে।
তথ্যসূত্র: আল জাজিরা