মুক্তিযুদ্ধবিরোধী শক্তির উত্থান ঠেকাতে ঐক্যের আহ্বান ছাত্রদলের
মুক্তিযুদ্ধের আদর্শবিরোধী শক্তির রাজনৈতিক উত্থান রোধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। তিনি বলেন, ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী হলেও আদর্শবিরোধী অপচেষ্টা মোকাবিলায় সাংগঠনিকভাবে শক্ত অবস্থান নিতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে ছাত্রদলের ত্রৈমাসিক ম্যাগাজিন ‘দল-দীপশিখা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নাছির উদ্দীন বলেন, সাম্প্রতিক নির্বাচনে স্বাধীনতাবিরোধী শক্তির উল্লেখযোগ্য ভোট পাওয়া ভবিষ্যতের জন্য সতর্কবার্তা। যারা বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছিল এবং এখনো স্বাধীনতাকে অস্বীকার বা কটাক্ষ করে, তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে—এদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে।
তিনি আরও বলেন, আগামী নির্বাচন সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। ক্ষুদ্র বিষয়কে কেন্দ্র করে মিথ্যা প্রচারণা ও উসকানি দিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। নেতা–কর্মীদের ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনার কথাও উল্লেখ করেন ছাত্রদল সাধারণ সম্পাদক।
ডালাস বার্তা প্রতিবেদক