টেক্সাসে শিক্ষার্থীদের ওয়াকআউট ঠেকাতে স্কুলের তহবিল কাটার হুমকি অ্যাবটের

টেক্সাসে আইসিই অভিযান ও অভিবাসন নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের ওয়াকআউটের পর স্কুলগুলোর তহবিল কাটার হুমকি দিয়েছেন গভর্নর গ্রেগ অ্যাবট। এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, শ্রেণিকক্ষের পাঠদান বাদ দিয়ে প্রতিবাদে নামা ‘বিশৃঙ্খলা’ তৈরি করে এবং এমন কর্মকাণ্ডে অনুমতি দিলে স্কুল ও সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনতে হবে।

Feb 4, 2026 - 12:26
টেক্সাসে শিক্ষার্থীদের ওয়াকআউট ঠেকাতে স্কুলের তহবিল কাটার হুমকি অ্যাবটের
টেক্সাস গভর্নর গ্রেগ অ্যাবট। ছবি: এবিসি নিউজ

টেক্সাসে আইসিই অভিযান অভিবাসন নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের ওয়াকআউটের পর স্কুলগুলোর তহবিল কাটার হুমকি দিয়েছেন গভর্নর গ্রেগ অ্যাবট। এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, শ্রেণিকক্ষের পাঠদান বাদ দিয়ে প্রতিবাদে নামাবিশৃঙ্খলাতৈরি করে এবং এমন কর্মকাণ্ডে অনুমতি দিলে স্কুল সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনতে হবে।

কাইল শহরে এক ওয়াকআউট চলাকালে দুই কিশোর গ্রেপ্তারের খবরের পরই এমন মন্তব্য টেক্সাস গভর্নরের। পুলিশ জানায়, সোমবার হেইস সিআইএসডির পাঁচটি স্কুলের প্রায় ৫০০ শিক্ষার্থী ক্লাস ছেড়ে ডাউনটাউন কাইলে জড়ো হয়। ঘটনাস্থলে এক নাবালকের কাছে মদ পাওয়ার পর গ্রেপ্তার হয়। একজনের বিরুদ্ধে সরকারি কর্মচারীর ওপর হামলা, গ্রেপ্তার প্রতিরোধ, দায়িত্বে বাধা, নাবালক অবস্থায় মদ পান দখলের অভিযোগ আনা হয়েছে। অন্যজনের বিরুদ্ধে গ্রেপ্তার প্রতিরোধ দায়িত্বে বাধার অভিযোগ। পুলিশ বলছে, গ্রেপ্তার ওয়াকআউটের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়।

এর আগে অস্টিন আইএসডির ১৪টি ক্যাম্পাসে ৩০ জানুয়ারির বিক্ষোভের পর শিক্ষা কমিশনার মাইক মোরাথকে তদন্তের নির্দেশ দেন অ্যাবট। তিনি বলেন, করদাতাদের অর্থ পাঠ্যক্রম শেখানোর জন্য, রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে স্কুল ফাঁকি দেওয়ার জন্য নয়।

আইনি দৃষ্টিভঙ্গির দিক থেকে সাংবিধানিক আইনজীবী ডেভিড কোয়াল বলেন, শিক্ষার্থীদের মতপ্রকাশের অধিকার থাকলেও ওয়াকআউট প্রথম সংশোধনীর সুরক্ষায় পড়ে না, কারণ এটি স্কুলের মূল লক্ষ্যক্লাস চালু রাখার পরিপন্থী। তবে শিক্ষার্থীদের জোর করে আটকে রাখাও পরিস্থিতি জটিল করতে পারে বলে তিনি সতর্ক করেন।

শিক্ষকদের সংগঠন এডুকেশন অস্টিনের সদস্য সাবেক শিক্ষক ব্রি রলফ বলেন, শিক্ষকদের প্রশিক্ষণে শিক্ষার্থীকে শারীরিকভাবে বাধা না দিতে বলা হয়। তহবিল কাটার প্রসঙ্গে তিনি বলেন, উপস্থিতির ওপরই অর্থায়ন নির্ভর করে; ওয়াকআউটে শিক্ষার্থীরা অনুপস্থিত হিসেবে চিহ্নিত হলে তা অর্থায়নে প্রভাব ফেলে।

টেক্সাস এডুকেশন এজেন্সি (টিইএ) জানায়, গভর্নরের নির্দেশেশেখার পরিবেশ ব্যাহতকারী অনুপযুক্ত রাজনৈতিক সক্রিয়তাতদন্তে নতুন গাইডলাইন জারি হচ্ছে। এতে বলা হয়েছেওয়াকআউটে শিক্ষার্থীদের অনুপস্থিত দেখাতে হবে; এতে দৈনিক উপস্থিতিভিত্তিক তহবিল কমতে পারে। ওয়াকআউট সহায়তাকারী শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত লাইসেন্স বাতিলসহ শাস্তি হতে পারে; স্কুল ব্যবস্থাপনার বিরুদ্ধেও মনিটর বা বোর্ড অব ম্যানেজার নিয়োগসহ ব্যবস্থা নেওয়া হতে পারে।

তথ্যসূত্র: ফক্স ফোর