কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক উল্টে নিহত ৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে চালবোঝাই একটি ট্রাক উল্টে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন।

Apr 13, 2026 - 22:09
কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক উল্টে নিহত ৭
ট্রাক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে চালবোঝাই একটি ট্রাক উল্টে অন্তত সাতজন নিহত হয়েছেন। ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার ভোররাত আনুমানিক ৩টা ১০ মিনিটে দাউদকান্দি থানার হাসানপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী দিনাজপুর থেকে চট্টগ্রামগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার জানান, ট্রাকটিতে ১৩ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সাতজন নিহত হন এবং ছয়জন আহত হন।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডালাস বার্তা ডেস্ক