‘আমার মেয়র, তোমার মেয়র, মামদানি মামদানি’-নিউইয়র্কে বাংলায় স্লোগান

যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের হিলসাইড অ্যাভিনিউ হঠাৎ মুখরিত হলো বাঙালি কণ্ঠের উচ্ছ্বাসে। সেখানে আয়োজিত নির্বাচনী এক মিছিলে বাংলায় দেওয়া হলো ‘আমার মেয়র, তোমার মেয়র, মামদানি মামদানি’ স্লোগান।

Nov 2, 2025 - 11:37
‘আমার মেয়র, তোমার মেয়র, মামদানি মামদানি’-নিউইয়র্কে বাংলায় স্লোগান
নিউইয়র্কের হিলসাইড অ্যাভিনিউয়ে জড়ো হওয়া দক্ষিণ এশীয় ও মুসলিম নিউইয়র্কবাসী বাংলায় স্লোগান দিচ্ছেন। ছবি: স্ক্রিনগ্র্যাব

যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের হিলসাইড অ্যাভিনিউ হঠাৎ মুখরিত হলো বাঙালি কণ্ঠের উচ্ছ্বাসে। সেখানে আয়োজিত নির্বাচনী এক মিছিলে বাংলায় দেওয়া হলোআমার মেয়র, তোমার মেয়র, মামদানি মামদানিস্লোগান।

মঙ্গলবার ( নভেম্বর) অনুষ্ঠেয় নিউইয়র্কের মেয়র নির্বাচনকে কেন্দ্র করে রোববার এই মিছিলের আয়োজন করা হয়। মেয়র প্রার্থী জোহরান মামদানির সমর্থনে আয়োজিত এই মিছিলে বাংলাদেশি দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নিউ ইয়র্কবাসীরা অংশ নেন।

এই মিছিলের ভিডিও প্রকাশ পেয়েছে জোহরান মামদানির ইনস্টাগ্রাম পেজে। সেখানে দেখা যায়, হিলসাইড অ্যাভিনিউ ঘিরে জড়ো হয়েছেন শত শত দক্ষিণ এশীয় মুসলিম নিউইয়র্কবাসী, সবাই একসঙ্গে তাল মিলিয়ে ডাকছেন ‘মামদানি, মামদানি, জোহরান মামদানি!’

্যালিতে বক্তব্য দেন মামদানি নিজেও। তিনি বলেন, ‘এই শহরে যাদেরকে কখনো সন্ত্রাসী বলা হয়েছে, কিংবা কর্মস্থলে নিজের নামকে বিকৃত হতে শুনেছেনতাদের হাত তুলতে বলছি। আমরা যারা নিজেদের পরিচয়ের কারণে হেয়বোধ করেছি, এই নির্বাচনের লড়াই আমাদের সবার জন্য।

নিউইয়র্কের রাজনীতিতে বাঙালি দক্ষিণ এশীয় প্রবাসীদের উপস্থিতি ক্রমেই দৃশ্যমান হয়ে উঠছে। নিউইয়র্কের হিলসাইড অ্যাভিনিউয়ে বাংলায়  আমার মেয়র, তোমার মেয়র, মামদানি মামদানি’-স্লোগান যেন সে কথাই বলছে।

তথ্যসূত্র: টিবিএস