ইউএসসিআইএস-এর নতুন স্বাক্ষর নিয়ম ১০ জুলাই কার্যকর, ত্রুটিতে আবেদন বাতিল হবে
মার্কিন অভিবাসন সংস্থা ইউএসসিআইএস ১০ জুলাই ২০২৬ থেকে অভিবাসন আবেদনে স্বাক্ষর সংক্রান্ত কঠোর নতুন বিধি কার্যকর করছে। এই নিয়মে বৈধ স্বাক্ষর না থাকলে ইউএসসিআইএস আবেদন ফি রেখে আবেদন বাতিল করতে পারবে।
মার্কিন অভিবাসন সংস্থা ইউএসসিআইএস ১০ জুলাই ২০২৬ থেকে অভিবাসন আবেদনে স্বাক্ষর সংক্রান্ত কঠোর নতুন বিধি কার্যকর করছে। এই নিয়মে বৈধ স্বাক্ষর না থাকলে ইউএসসিআইএস আবেদন ফি রেখে আবেদন বাতিল করতে পারবে।
ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এই বিধিমালায় বলা হয়েছে, কোনো আবেদন গ্রহণের পরেও যদি বৈধ স্বাক্ষর না থাকে বলে নিশ্চিত হয়, তাহলে সংস্থাটি বিবেচনাধীনে আবেদন বাতিল করতে পারবে। স্বাক্ষর ত্রুটিতে বাতিলের সংখ্যা ২০২১ অর্থবছরের ৩০০ থেকে বেড়ে ২০২৫ অর্থবছরে ২ হাজার ৯৫৩-এ দাঁড়িয়েছে।
এই নিয়মে প্রত্যাখ্যান ও বাতিলের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। প্রত্যাখ্যান হলে ফি ফেরত দেওয়া হয় এবং আবেদনকারী নতুনভাবে দাখিল করতে পারেন। কিন্তু বাতিল হলে ফি রেখে দেওয়া হয় এবং আপিলের জন্য আই-২৯০বি ফর্ম জমা দিতে হবে অথবা নতুন ফি দিয়ে নতুন আবেদন করতে হবে।
বৈধ স্বাক্ষর হিসেবে শুধু হাতে লেখা মূল স্বাক্ষর গ্রহণ করা হবে। অন্য নথি থেকে কপি করা স্বাক্ষর, ডকুসাইন বা অ্যাডোব সাইনের মতো সফটওয়্যারে তৈরি ডিজিটাল স্বাক্ষর এবং রাবার স্ট্যাম্প গ্রহণযোগ্য নয়। স্ক্যান বা ফটোকপি গ্রহণযোগ্য, তবে সেটি প্রকৃত হাতের স্বাক্ষরের প্রতিলিপি হতে হবে।
আইন অনুযায়ী এই নিয়মে ত্রুটি সংশোধনের কোনো সুযোগ নেই। বিধিমালায় বলা হয়েছে, স্বাক্ষর ত্রুটির পরে বিদ্যমান আবেদনে সংশোধনের সুযোগ দেওয়ার বিকল্পটি প্রত্যাখ্যান করা হয়েছে। ২০২১ সাল থেকে স্বাক্ষর সমস্যায় বাতিলের ঘটনা ধারাবাহিকভাবে বাড়তে থাকার পরিপ্রেক্ষিতে এই নিয়ম চালু করা হয়েছে।
সূত্র: ফেডারেল রেজিস্টার