মার্কিন-ইরান যুদ্ধবিরতির ৬০ দিনের সময়সীমা শেষ, স্থায়ী চুক্তি হয়নি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি ও পারমাণবিক চুক্তির জন্য নির্ধারিত ৬০ দিনের সময়সীমা গত ১৭ আগস্ট সোমবার শেষ হয়ে গেছে। কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই এই সময়সীমা পেরিয়ে যাওয়ায় দুই দেশের মধ্যকার কূটনৈতিক প্রক্রিয়া কার্যত স্থবির হয়ে পড়েছে।

ওমান অবজার্ভারের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৭ জুন পাকিস্তানের মধ্যস্থতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি ১৪ দফা সমঝোতা স্মারকে সই করেন। ওই চুক্তিতে তিন মাসের বেশি চলা সংঘাত থামানো এবং ৬০ দিনের মধ্যে স্থায়ী চুক্তি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।
চুক্তিতে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা, ইরানের উপর কিছু আর্থিক নিষেধাজ্ঞা শিথিল করা এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার সুযোগ তৈরির বিষয় অন্তর্ভুক্ত ছিল। কিন্তু প্রণালি ব্যবহার নিয়ে বিরোধ শুরু হওয়ার পর যুদ্ধবিরতি ভেঙে পড়ে এবং দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা পুনরায় শুরু হয়।
যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইরানি তেলের উপর নিষেধাজ্ঞা ছাড় প্রত্যাহার করে নৌ অবরোধ পুনরায় আরোপ করেছে। ইরান হরমুজ প্রণালিতে তার নিয়ন্ত্রণ ধরে রেখে বৈশ্বিক জ্বালানি বাজারে চাপ সৃষ্টি অব্যাহত রেখেছে।
ট্রাম্প ও ইরানের নেতারা উভয়েই সম্প্রতি বলেছেন, চুক্তিটি কার্যত ব্যর্থ হয়ে গেছে। পারমাণবিক ইস্যুতে বিস্তারিত আলোচনা শুরুর কোনো লক্ষণ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না এবং প্রণালি উন্মুক্তের বিষয়ে দুই পক্ষের মধ্যে কোনো আপোষের সম্ভাবনাও নেই।
সূত্র: ওমান অবজার্ভার