Feb 9, 2026
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ক্রীড়া আসর সুপার বোলের হাফটাইম শোতে ইতিহাস গড়লেন ব্যাড বান্নি। প্রথমবারের মতো এই মঞ্চে প্রধানত স্প্যানিশ ভাষায় গান গেয়ে লাতিন সংস্কৃতিকে কেন্দ্রবিন্দুতে আনলেন পুয়ের্তো রিকোর এই সুপারস্টার। ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারার লেভাইস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই পরিবেশনা ইতিমধ্যেই সর্বকালের সবচেয়ে বেশি দেখা হাফটাইম শো হিসেবে আলোচিত—দর্শক সংখ্যা ছাড়িয়েছে ১৩৫ মিলিয়ন।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। সংস্থাটি জানিয়েছে, শনিবার ভোরে তেহরানে নিজ দপ্তরে ‘দায়িত্ব পালনরত অবস্থায়’ তিনি নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রায় সাত বছর ধরে পরিচালিত এক বড় ভিসা জালিয়াতি চক্রের অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে ফেডারেল প্রসিকিউটররা। কর্তৃপক্ষের অভিযোগ, ভুয়া নথি ব্যবহার করে বিদেশিদের জন্য কাজের ভিসা ও গ্রিন কার্ডের আবেদন করা হতো।
যুক্তরাষ্ট্রের রিচার্ডসন শহরের এক রেস্তোরাঁর পার্কিং লটে গুলিতে গুরুতর আহত হয়ে কোমর থেকে নিচে পঙ্গু হয়ে গেছেন এক শিক্ষার্থী। পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আবেদন জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্লানো শহরে সড়ক দুর্ঘটনায় ১৫ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। সোমবার দুপুরের দিকে ইন্ডিপেনডেন্স পার্কওয়ের ৬০০ ব্লকে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় প্লানোর পুলিশ বিভাগ।
উত্তর টেক্সাসে মানবপাচার ঠেকাতে ফোর্ট ওয়ার্থে দুই দিনের আন্ডারকভার স্টিং অপারেশন চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করেছে টারান্ট কাউন্টি শেরিফের দপ্তর। অনলাইনে যৌনসেবার বিজ্ঞাপনে সাড়া দেওয়া ক্রেতাদের টার্গেট করেই অভিযানটি পরিচালিত হয়।