Tag: যুক্তরাজ্য

‘যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডেরও বেশি সম্পদ জব্দ’

যুক্তরাজ্যে ২০২৫ সালের জুন থেকে এখন পর্যন্ত বাংলাদেশি নাগরিকদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। তিনি বলেন, আইনের শাসন ও আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখতেই এই পদক্ষেপ।

‘আমরা না থাকলে হয়ত ফরাসি ভাষায় কথা বলতেন’, ট্রাম্পকে রাজা চার্লসের খোঁচা

যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস হোয়াইট হাউজের রাষ্ট্রীয় নৈশভোজে রসিকতার ছলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা দিলেন।

যুক্তরাজ্যে আশ্রয় পেতে ‘সমকামী সাজছেন’ বাংলাদেশ অভিবাসীরাও

যুক্তরাজ্যে আশ্রয় বা বসবাসের অনুমতি পেতে বাংলাদেশ ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের কিছু অভিবাসী ভুয়া সমকামী পরিচয় ব্যবহার করছেন—বিবিসির আন্ডারকভার অনুসন্ধানে এমন চিত্র উঠে এসেছে।

নতুন বাঁকে চীন–যুক্তরাজ্য সম্পর্ক, ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবেন ব্রিটিশরা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই চীনের দিকে কৌশলগতভাবে ঝুঁকছে যুক্তরাজ্য। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দিয়েছেন, শিগগিরই ব্রিটিশ নাগরিকেরা ভিসা ছাড়া চীন সফরের সুযোগ পেতে পারেন। একই সঙ্গে যুক্তরাজ্যভিত্তিক ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা চীনে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে।

যুক্তরাজ্যে চলন্ত ট্রেনে ছুরিকাঘাতে গুরুতর আহত ৯

ইংল্যান্ডের পূর্বাঞ্চলের ক্যামব্রিজের কাছে এক চলন্ত ট্রেনে ছুরিকাঘাতের ঘটনায় অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাতে এই ভয়াবহ ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

কাপের কফি ড্রেনে ঢালায় নারীকে ২৪ হাজার টাকা জরিমানা

লন্ডনের রিচমন্ড এলাকায় কাপের অবশিষ্ট কফি ড্রেনে ঢেলে দেওয়ায় এক নারীকে ১৫০ পাউন্ড, যা টাকার অঙ্কে প্রায় ২৪ হাজার, জরিমানা স্থানীয় কাউন্সিল। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সমালোচনার মুখে সেই জরিমানা বাতিল করা হয়।