Jul 1, 2026
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর রাউন্ড অব ৩২-তে হ্যারি কেইনের দুই গোলে কঙ্গোকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠল ইংল্যান্ড।
ডালাসের বাংলাদেশি তরুণদের আড্ডার নতুন ঠিকানা হয়ে উঠেছে ‘টকঝাল’। গল্পটা শুরু হয়েছিল একদম সাধারণ এক সন্ধ্যা থেকে, আর এখন তা হয়ে উঠেছে কমিউনিটির প্রিয় জায়গা, যেখানে মানুষ ফিরে পায় বাংলাদেশের স্বাদ আর আপনত্ব।
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠাতে মোট ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে মালয়েশিয়া সরকার সরাসরি ২৫টি এজেন্সি বাছাই করেছে এবং ৩১২টি সহযোগী এজেন্সি হিসেবে কাজ করতে পারবে।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসন থেকে আগামী ডিসেম্বরে দেশে ফিরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। বাংলাদেশে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আশির দশকের ছবি বানানো এখন ট্রেন্ড। চোখের পলকে নিজের আশির দশকের স্টাইলিশ ছবি বানিয়ে নেওয়া বেশ মজার। তবে এই আনন্দের আড়ালে বড় এক ঝুঁকিও আছে। প্রযুক্তিবিষয়ক সাময়িকী ওয়্যারডের মতে, চ্যাটবটে নিজের সেলফি বা ব্যক্তিগত ছবি আপলোড করা মোটেও নিরাপদ নয়।
গুলশানে মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ২৪ নেতাকর্মীকে ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার একটি আদালত। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় এ আদেশ দেওয়া হয়েছে।