Tag: Mejban

ডালাসে তৃতীয়বারের মতো বৃহৎ মেজবান আগামীকাল, রিচার্ডসনে খাবারের স্বাদ যাচাই

আগামী ৩১ অক্টোবর টেক্সাসের ডালাস–ফোর্ট ওয়ার্থে পরপর তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মেজবান হিসেবে পরিচিত এক বিশাল মেজবানি আয়োজন। প্রায় পাঁচ হাজার মেহমানের অংশগ্রহণকে সামনে রেখে আয়োজিত এই মেজবানের প্রস্তুতিতে এবার যুক্ত হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে মেজবানি খাবারের বিশেষ স্বাদ যাচাই বা 'ফুড টেস্টিং' পর্ব। এতে স্বেচ্ছাসেবী রসনাবিলাসী ও আয়োজকদের প্রতিনিধিরা মেজবানি মাংসের স্বাদ পরখ করার পাশাপাশি রান্নার বিভিন্ন দিক নিয়ে সরাসরি মতামত দিয়েছেন।