Oct 29, 2026
বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টন নিয়ে ১৯৯৬ সালে সই হওয়া ৩০ বছরের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। নতুন চুক্তি নিয়ে আলোচনায় বাংলাদেশের অনুরোধের কোনো জবাব এখনো দেয়নি ভারত। মেয়াদ শেষের আগে নতুন সমঝোতা না হলে শুষ্ক মৌসুমে পানির তীব্র সংকটে পড়তে পারে বাংলাদেশের কোটি কোটি মানুষের জীবিকা।
Oct 20, 2026
ভারতের টেলিকম কোম্পানি জিও প্ল্যাটফর্মস দেশের ইতিহাসের সবচেয়ে বড় প্রাথমিক শেয়ার অফার বা আইপিও উদ্বোধন করেছে। সর্বোচ্চ মূল্যে শেয়ার বিক্রি হলে কোম্পানিটির মূল্যায়ন হবে ১০ লাখ ৩০ হাজার কোটি রুপি।
Oct 16, 2026
ভারতের সাইবার নিরাপত্তা সংস্থা সার্ট-ইন জানিয়েছে, একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানির এজেন্ট গবেষণা ও মূল্যায়নের সময় ভারতীয় বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিগত তথ্য ও গোপন ব্যবসায়িক নথি অনুমতি ছাড়াই পড়েছে।
Sep 22, 2026
ভারত সরকার ঢাকার পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে আনুষ্ঠানিক সম্মতি বা অ্যাগ্রিমো দিয়েছে। ভারতের দৈনিক হিন্দুস্তান টাইমস মঙ্গলবার এ খবর জানায়।
Sep 18, 2026
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ সম্পর্কে বিদেশ মন্ত্রণালয়ের কাছে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে।
আগামী ৩১ অক্টোবর টেক্সাসের ডালাস–ফোর্ট ওয়ার্থে পরপর তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মেজবান হিসেবে পরিচিত এক বিশাল মেজবানি আয়োজন। প্রায় পাঁচ হাজার মেহমানের অংশগ্রহণকে সামনে রেখে আয়োজিত এই মেজবানের প্রস্তুতিতে এবার যুক্ত হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে মেজবানি খাবারের বিশেষ স্বাদ যাচাই বা 'ফুড টেস্টিং' পর্ব। এতে স্বেচ্ছাসেবী রসনাবিলাসী ও আয়োজকদের প্রতিনিধিরা মেজবানি মাংসের স্বাদ পরখ করার পাশাপাশি রান্নার বিভিন্ন দিক নিয়ে সরাসরি মতামত দিয়েছেন।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসন থেকে আগামী ডিসেম্বরে দেশে ফিরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। বাংলাদেশে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আশির দশকের ছবি বানানো এখন ট্রেন্ড। চোখের পলকে নিজের আশির দশকের স্টাইলিশ ছবি বানিয়ে নেওয়া বেশ মজার। তবে এই আনন্দের আড়ালে বড় এক ঝুঁকিও আছে। প্রযুক্তিবিষয়ক সাময়িকী ওয়্যারডের মতে, চ্যাটবটে নিজের সেলফি বা ব্যক্তিগত ছবি আপলোড করা মোটেও নিরাপদ নয়।
ইসরায়েলি হামলায় নিহত প্রভাবশালী নেতা আলী লারিজানির স্থলাভিষিক্ত হিসেবে মোহাম্মদ বাঘের জোলঘাদরকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান নিয়োগ দেওয়া হয়েছে।
ক্রিস্তিয়ানো রোনালদো বুধবার পর্তুগাল জাতীয় দলের প্রশিক্ষণ শিবির ছেড়ে চলে গেছেন। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তিনি জানিয়েছেন, সময় হলে কারণ ব্যাখ্যা করবেন।