Sep 24, 2026
ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারাভিত্তিক কোম্পানি কোলোভোর ফোর্ট ওয়ার্থের অ্যালায়েন্সটেক্সাস এলাকায় ৪৩ কোটি ডলারের একটি ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে। টেক্সাস ডিপার্টমেন্ট অব লাইসেন্সিং অ্যান্ড রেগুলেশনে দাখিল করা নথি অনুযায়ী, এই প্রকল্পটি একতলা, ১ লাখ ৫৬ হাজার ৫০০ বর্গফুটের একটি ভবন এবং চারটি ডেটা হল নিয়ে গঠিত হবে।
Sep 16, 2026
মার্কিন প্রতিনিধি পরিষদ বুধবার ৪১৭-৩ ভোটে র্যাটপেয়ার প্রোটেকশন অ্যাক্ট পাস করেছে। এই আইনের লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ডেটা সেন্টারের বিদ্যুৎ অবকাঠামো খরচ সাধারণ গ্রাহকদের বিলে না ঠেলে দেওয়া।
Sep 16, 2026
টেক্সাসের ওয়েস্টলেক শহর কেলারের সঙ্গে দীর্ঘ দুই দশকের পুলিশ সেবা চুক্তি আর নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। শহরের টাউন কাউন্সিল গত ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে সর্বসম্মতিক্রমে এই ভোট দেয়।
আগামী ৩১ অক্টোবর টেক্সাসের ডালাস–ফোর্ট ওয়ার্থে পরপর তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মেজবান হিসেবে পরিচিত এক বিশাল মেজবানি আয়োজন। প্রায় পাঁচ হাজার মেহমানের অংশগ্রহণকে সামনে রেখে আয়োজিত এই মেজবানের প্রস্তুতিতে এবার যুক্ত হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে মেজবানি খাবারের বিশেষ স্বাদ যাচাই বা 'ফুড টেস্টিং' পর্ব। এতে স্বেচ্ছাসেবী রসনাবিলাসী ও আয়োজকদের প্রতিনিধিরা মেজবানি মাংসের স্বাদ পরখ করার পাশাপাশি রান্নার বিভিন্ন দিক নিয়ে সরাসরি মতামত দিয়েছেন।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসন থেকে আগামী ডিসেম্বরে দেশে ফিরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। বাংলাদেশে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আশির দশকের ছবি বানানো এখন ট্রেন্ড। চোখের পলকে নিজের আশির দশকের স্টাইলিশ ছবি বানিয়ে নেওয়া বেশ মজার। তবে এই আনন্দের আড়ালে বড় এক ঝুঁকিও আছে। প্রযুক্তিবিষয়ক সাময়িকী ওয়্যারডের মতে, চ্যাটবটে নিজের সেলফি বা ব্যক্তিগত ছবি আপলোড করা মোটেও নিরাপদ নয়।
ইসরায়েলি হামলায় নিহত প্রভাবশালী নেতা আলী লারিজানির স্থলাভিষিক্ত হিসেবে মোহাম্মদ বাঘের জোলঘাদরকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান নিয়োগ দেওয়া হয়েছে।
ক্রিস্তিয়ানো রোনালদো বুধবার পর্তুগাল জাতীয় দলের প্রশিক্ষণ শিবির ছেড়ে চলে গেছেন। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তিনি জানিয়েছেন, সময় হলে কারণ ব্যাখ্যা করবেন।