Jun 25, 2026
মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের বার্ষিক স্ট্রেস টেস্টে উত্তীর্ণ হওয়ার পর যুক্তরাষ্ট্রের বৃহত্তম ব্যাংক জেপিমর্গান চেজ ৫০ বিলিয়ন ডলারের শেয়ার পুনর্ক্রয় কর্মসূচি ঘোষণা করেছে এবং ত্রৈমাসিক লভ্যাংশ ১০ শতাংশ বাড়িয়েছে। একই সঙ্গে গোল্ডম্যান স্যাক্স তার লভ্যাংশ ১১ শতাংশ বৃদ্ধির ঘোষণা দিয়েছে।
ডালাসের বাংলাদেশি তরুণদের আড্ডার নতুন ঠিকানা হয়ে উঠেছে ‘টকঝাল’। গল্পটা শুরু হয়েছিল একদম সাধারণ এক সন্ধ্যা থেকে, আর এখন তা হয়ে উঠেছে কমিউনিটির প্রিয় জায়গা, যেখানে মানুষ ফিরে পায় বাংলাদেশের স্বাদ আর আপনত্ব।
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠাতে মোট ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে মালয়েশিয়া সরকার সরাসরি ২৫টি এজেন্সি বাছাই করেছে এবং ৩১২টি সহযোগী এজেন্সি হিসেবে কাজ করতে পারবে।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসন থেকে আগামী ডিসেম্বরে দেশে ফিরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। বাংলাদেশে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আশির দশকের ছবি বানানো এখন ট্রেন্ড। চোখের পলকে নিজের আশির দশকের স্টাইলিশ ছবি বানিয়ে নেওয়া বেশ মজার। তবে এই আনন্দের আড়ালে বড় এক ঝুঁকিও আছে। প্রযুক্তিবিষয়ক সাময়িকী ওয়্যারডের মতে, চ্যাটবটে নিজের সেলফি বা ব্যক্তিগত ছবি আপলোড করা মোটেও নিরাপদ নয়।
গুলশানে মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ২৪ নেতাকর্মীকে ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার একটি আদালত। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় এ আদেশ দেওয়া হয়েছে।