Tag: ইনফান্তিনো

বিশ্বকাপের ২ হাজার কোটি ডলারের ইকুইটি পরিকল্পনা বাতিল, ইনফান্তিনোর প্রতি আস্থা হারাল উয়েফা

ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর ২ হাজার কোটি ডলারের বিশ্বকাপ প্রাইভেট ইকুইটি পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর ইউরোপের ফুটবল সংস্থা উয়েফা আনুষ্ঠানিকভাবে ইনফান্তিনোর প্রতি আস্থা হারানোর ঘোষণা দিয়েছে।

বিশ্বকাপ বিক্রির বিতর্কিত পরিকল্পনা বাতিল করলেন ফিফা সভাপতি ইনফান্তিনো

তীব্র বিরোধিতার মুখে বিশ্বকাপসহ ফিফার প্রতিযোগিতাগুলোর ২০ শতাংশ অংশীদারি বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির ২ হাজার কোটি ডলারের বিতর্কিত পরিকল্পনা বাতিল করেছেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। মঙ্গলবার ঘোষিত এই পরিকল্পনায় ফিফার একটি নতুন বাণিজ্যিক শাখার ২০ শতাংশ শেয়ার বিক্রি করে প্রায় ৪২০ কোটি ডলার সংগ্রহের কথা ছিল, যার পুরো কাঠামোর মূল্যায়ন ধরা হয়েছিল ২ হাজার কোটি ডলার।