ম্যান্সফিল্ডে ট্রেন লাইনচ্যুত, ১০টি বগি ছিটকে পড়েছে
টেক্সাসের ম্যান্সফিল্ডে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ১০টি বগি পাটি থেকে ছিটকে পড়েছে। ঘটনায় কোনো হতাহত বা বিপজ্জনক পদার্থ ছড়িয়ে পড়ার খবর পাওয়া যায়নি।
টেক্সাসের ম্যান্সফিল্ডে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ১০টি বগি পাটি থেকে ছিটকে পড়েছে। ঘটনায় কোনো হতাহত বা বিপজ্জনক পদার্থ ছড়িয়ে পড়ার খবর পাওয়া যায়নি।
এনবিসি ডিএফডব্লিউর প্রতিবেদন অনুযায়ী, গত ২০ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সিটন রোড ও সাউথ হল্যান্ড রোডের কাছে এই দুর্ঘটনা ঘটে। ম্যান্সফিল্ড ফায়ার ডিপার্টমেন্ট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।
দুর্ঘটনার পর সাউথ হল্যান্ড রোডে উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ব্রিটন রোড ও কুক স্ট্রিটের সংযোগস্থলসহ একাধিক সড়কে যানবাহন নিষিদ্ধ করা হয়। লাইনচ্যুতির সঙ্গে সংযুক্ত একটি ছোট ঘাসের আগুন লাগলেও দ্রুত নেভানো হয়।
বিকেল ৫টা ৫ মিনিটে ইউনিয়ন প্যাসিফিকের হ্যাজম্যাট দল ঘটনাস্থলের দায়িত্ব নেয়। সংস্থাটি জানিয়েছে, রাতভর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামতকাজ সম্পন্ন হতে প্রায় এক থেকে দুই সপ্তাহ লাগতে পারে এবং সেই সময় পর্যন্ত রেলপথ বন্ধ থাকবে। মোটরচালকদের বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দিয়েছে পুলিশ।
সূত্র: এনবিসি ডিএফডব্লিউ