ডালাসের লেক হাইল্যান্ডসে গুলিতে চালক নিহত
সোমবার দুপুরে ডালাসের লেক হাইল্যান্ডস এলাকায় একটি পার্কিং লটে গুলিতে একজন চালক নিহত হয়েছেন। ডালাস পুলিশ জানায়, প্লেনো রোড ও ওয়ালনাট হিলের কাছে গুলি চালানো হলে আহত চালক একটি গাছের সাথে ধাক্কা খেয়ে থামেন এবং ঘটনাস্থলেই মারা যান।

এনবিসি ডিএফডব্লিউ জানায়, গত ৭ সেপ্টেম্বর সোমবার বেলা সোয়া বারোটার দিকে একটি ফ্যামিলি ডলার পার্কিং লটে সাদা রঙের একটি গাড়ি লক্ষ্য করে গুলি করা হয়। সিসিটিভি ফুটেজে গুলির দৃশ্য ধরা পড়েছে।
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পার্কিং লটে ডজনখানেক খালি বুলেটের খোল চিহ্নিত করে। ওয়ালনাট হিল রাস্তা কয়েক ঘণ্টা বন্ধ রেখে তদন্ত চলে।
নিহত ব্যক্তির পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। পরিবারকে অবহিত করার পরই পরিচয় জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।
ডালাস পুলিশ এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনের বিবরণ প্রকাশ করেনি এবং কাউকে গ্রেপ্তারও করা হয়নি। তদন্ত অব্যাহত রয়েছে। সূত্র: এনবিসি ডিএফডব্লিউ