লঞ্চে থাকবে না কৃত্রিম বুদ্ধিমত্তা বা মাইক্রোট্র্যানজেকশন: রকস্টার নিশ্চিত করল জিটিএ ৬-এর বিষয়ে
রকস্টার গেমস জানিয়েছে, আসছে নভেম্বরে মুক্তিপ্রাপ্ত গ্র্যান্ড থেফট অটো ৬-এ লঞ্চের সময় কোনো জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা বা ইন-গেম মাইক্রোট্র্যানজেকশন থাকবে না। গেমটি আগামী ১৯ নভেম্বর পিএস ৫ ও এক্সবক্স সিরিজ এক্স/এস-এ মুক্তি পাবে।

কাইন্ডা ফানি গেমসকাস্টের একটি প্রিভিউ ইভেন্টে রকস্টার প্রতিনিধিরা সরাসরি জানান, গেমে কোনো এআই ব্যবহার করা হয়নি এবং কোনো মাইক্রোট্র্যানজেকশনও থাকবে না। আইজিএন এই তথ্য প্রকাশ করেছে গত ২৯ আগস্ট।
তবে রকস্টার ৯৯ দশমিক ৯৯ ডলারের একটি আলটিমেট এডিশন বের করবে, যেখানে কসমেটিক প্যাক, গাড়ি, অস্ত্র ও বিশেষ দোকানে প্রবেশাধিকার থাকবে। স্ট্যান্ডার্ড সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ৭৯ দশমিক ৯৯ ডলার।
ক্লেয়ার অবস্কুর ও আর্ক রেইডার্সের মতো গেমে জেনারেটিভ এআই ব্যবহার নিয়ে গেমারদের মধ্যে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। রকস্টারের এই ঘোষণা সেই উদ্বেগ দূর করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
জিটিএ সিরিজের আগের সংস্করণ জিটিএ ৫ মুক্তি পেয়েছিল ২০১৩ সালে এবং সেটি বিশ্বের সর্বকালের অন্যতম সেরা বিক্রিত ভিডিও গেম। ১৩ বছর পর মুক্তি পেতে যাওয়া জিটিএ ৬ বিশ্বের গেমারদের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি করেছে।
সূত্র: আইজিএন