ডালাসে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের নির্মাণকাজ শুরু, ইউএনটি ডালাসের পাশে ২০ একরের আধুনিক ক্যাম্পাস
ডালাস পুলিশ বিভাগের বহু প্রতীক্ষিত নতুন প্রশিক্ষণ কেন্দ্রের ভূমি উদ্বোধন হয়েছে। ক্যাম্প উইজডম রোডের পাশে ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাস অ্যাট ডালাসের পাশের খোলা জমিতে ২০ একরের এই আধুনিক ক্যাম্পাস গড়ে তোলা হবে।
ডালাস পুলিশ বিভাগের বহু প্রতীক্ষিত নতুন প্রশিক্ষণ কেন্দ্রের ভূমি উদ্বোধন হয়েছে। ক্যাম্প উইজডম রোডের পাশে ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাস অ্যাট ডালাসের পাশের খোলা জমিতে ২০ একরের এই আধুনিক ক্যাম্পাস গড়ে তোলা হবে।
গত ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে এই ভূমি উদ্বোধন অনুষ্ঠান হয়, এনবিসি ডিএফডব্লিউ জানিয়েছে। নতুন প্রশিক্ষণ কেন্দ্রে বেসিক একাডেমি, ইন-সার্ভিস ট্রেনিং একাডেমি, শারীরিক প্রশিক্ষণ প্যাভিলিয়ন ও ক্রিমিনাল জাস্টিস সেন্টার থাকবে বলে পরিকল্পনায় রয়েছে।
ডালাস পুলিশ প্রধান ড্যানিয়েল কোমো জানিয়েছেন, বর্তমান একাডেমিটি ১৯৯০ সালে সাময়িক ব্যবস্থা হিসেবে একটি গুদামঘরে চালু করা হয়েছিল এবং তিন দশকের বেশি সময় পরেও পুলিশ সেখানেই প্রশিক্ষণ নিচ্ছেন। তিনি বলেন, ফায়ারিং রেঞ্জের ভবনটির অবস্থা এতটাই জীর্ণ যে সেটি দেখে তিনি নিজেই অবাক হয়ে গিয়েছিলেন।
পুরো প্রকল্পের আনুমানিক ব্যয় প্রায় ২২ কোটি ৭০ লাখ ডলার। ২০২৪ সালে ডালাসের ভোটাররা এর জন্য ৫ কোটি ডলারের বন্ড অনুমোদন দিয়েছিলেন, তবে বাকি অর্থের জন্য আগামী নভেম্বরে ৪৪ কোটি ৩০ লাখ ডলারের পাবলিক সেফটি বন্ড প্যাকেজে ভোটারদের সম্মতি প্রয়োজন।
প্রকল্পের অংশ হিসেবে ডালাস এক্সিকিউটিভ এয়ারপোর্টে আলাদা পাবলিক সেফটি ট্রেনিং কমপ্লেক্স, একটি সমন্বিত প্রপার্টি রুম, ক্রাইম ল্যাব এবং নতুন ৯১১ অপারেশন সেন্টার নির্মাণেরও পরিকল্পনা রয়েছে। নামকরণের অধিকার বিক্রির মাধ্যমে বেসরকারি বিনিয়োগও খোঁজছে শহর কর্তৃপক্ষ।
সূত্র: এনবিসি ডিএফডব্লিউ