ডালাসে আবাসনের সুযোগ বাড়াতে জোনিং আইন সংস্কারের প্রচার
ডালাসে আবাসনের সংকট ও বাড়তি দাম মোকাবিলায় শহরের জোনিং আইন সংস্কারের পক্ষে বি মাই নেইবার নামে নতুন প্রচার শুরু করেছে ডালাস হাউজিং কোয়ালিশন। ১৯৮০-এর দশকের পর প্রথমবারের মতো ডালাসের জোনিং বিধিমালা বড় পরিসরে পুনর্লিখনের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে কোন এলাকায় একক পরিবারের বাড়ি, অ্যাপার্টমেন্ট, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা নির্মাণ করা যাবে, সেই নিয়ম আধুনিক করা হবে। সমর্থকেরা বলছেন, এতে ডুপ্লেক্স, টাউনহোম, কন্ডোমিনিয়াম ও ছোট বাড়িসহ বিভিন্ন ধরনের আবাসন নির্মাণের সুযোগ বাড়তে পারে।
কোয়ালিশনের মতে, প্রথমবার বাড়ি কিনতে আগ্রহী ব্যক্তি, ছোট বাড়িতে যেতে চাওয়া প্রবীণ এবং শিক্ষক, পুলিশ ও দমকলকর্মীদের প্রয়োজন অনুযায়ী আবাসনের ঘাটতি রয়েছে। জোনিং সংস্কার সেই ঘাটতি কমাতে সহায়তা করতে পারে।
প্রচারের উদ্বোধনে বাসিন্দাদের নিয়ে কর্মশালা, আলোচনা এবং ডালাসের জোনিং ইতিহাস নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। আয়োজকেরা সংস্কার প্রক্রিয়ায় বাসিন্দাদের সক্রিয়ভাবে মতামত দেওয়ার আহ্বান জানিয়েছেন।
নতুন জোনিং বিধিমালার প্রথম খসড়া অক্টোবরে প্রকাশ করার কথা রয়েছে। জনগণের মতামত নেওয়ার পর প্রস্তাবটি সিটি প্ল্যান কমিশন ও ডালাস সিটি কাউন্সিলের বিবেচনায় যাবে।
সূত্র: এনবিসি ফাইভ ডিএফডব্লিউ