বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার চুক্তিপ্রক্রিয়া চূড়ান্তের পথে
বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীনের তৈরি জে-১০সিই মাল্টিরোল যুদ্ধবিমান কেনার লক্ষ্যে খসড়া চুক্তিপত্র প্রস্তুত করা হয়েছে এবং সেটি অনুমোদনের জন্য সশস্ত্র বাহিনী বিভাগসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে পাঠানো হয়েছে।

প্রথম আলো জানায়, গত ২৫ আগস্ট মঙ্গলবার সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান এই তথ্য জানান।
বিমান বাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে জে-১০সিই ছাড়াও অ্যাটাক হেলিকপ্টার, ভিআইপি হেলিকপ্টার এবং ইউএভি সিস্টেম কেনার প্রক্রিয়াও চলমান রয়েছে। বর্তমান অর্থবছরে বাজেট পাওয়া গেলে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
উপদেষ্টা জানান, সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতে চীনা জে-১০সিই ভারতের রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যা বিমানটির সক্ষমতার বাস্তব প্রমাণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। একই মানের ইউরোপীয় বিমানের তুলনায় চীনা বিমানের দামও তুলনামূলক কম।
বর্তমান বাজেটে অর্থ বরাদ্দ না পাওয়া গেলে কেনাকাটা পরবর্তী বাজেটে নেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। জে-১০সিই এবং অ্যাটাক হেলিকপ্টারের চুক্তি-সংক্রান্ত খসড়া নেগোসিয়েশন বৈঠকের মাধ্যমে প্রস্তুত করা হয়েছে।
সূত্র: প্রথম আলো